Advertisement
E-Paper

এশিয়া কাপে চোখ স্টিভনের

এশিয়া কাপের বাছাই পর্বে ম্যাকাও-এর বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে ৫ সেপ্টেম্বর। যা সুনীল-অর্ণবদের খেলতে হবে ম্যাকাওতে গিয়ে। সেই ম্যাচের আগে আরও একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন গুরপ্রীত সিংহ সান্ধুরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৭ ০৪:৫৯
স্টিভন কনস্ট্যান্টাইন।

স্টিভন কনস্ট্যান্টাইন।

মরিশাসকে হারিয়ে টানা নয় ম্যাচ জিতলেও তা নিয়ে উচ্ছ্বসিত নন ভারতীয় ফুটবল দলের কোচ স্টিভন কনস্ট্যান্টাইন।

সুনীল, জেজেদের কোচ নিজেও বলছেন সে কথা। কনস্ট্যান্টাইনের কথায়, ‘‘মরিশাসকে ফ্রেন্ডলি ম্যাচে হারিয়ে টানা নয় ম্যাচ জিতলেও আমি তা নিয়ে ভাবতে নারাজ। কারণ আমার লক্ষ্য এশিয়া কাপের মূলপর্বে খেলা। টানা বারো ম্যাচ জিতেও যদি এশিয়া কাপের বাছাই পর্ব টপকানো না যায়, তা হলে সব প্রচেষ্টাই অর্থহীন হয়ে যাবে।’’

এখানেই না থেমে কনস্ট্যান্টাইন আরও বলেন, ‘‘আমাদের আসল লক্ষ্য এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচে ম্যাকাওকে হারানো। আর সেই লক্ষ্যেই মনোনিবেশ করছে গোটা দল।’’

এশিয়া কাপের বাছাই পর্বে ম্যাকাও-এর বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে ৫ সেপ্টেম্বর। যা সুনীল-অর্ণবদের খেলতে হবে ম্যাকাওতে গিয়ে। সেই ম্যাচের আগে আরও একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন গুরপ্রীত সিংহ সান্ধুরা। ২৪ অগস্ট সেই ফ্রেন্ডলি ম্যাচে মুম্বইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে ভারতের প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ভারতীয় কোচ বলছেন, ‘‘মরিশাসের বিরুদ্ধে শনিবার প্রথমার্ধে ভারতীয় দলের পারফরম্যান্সে খুশি নই। পরবর্তী ফ্রেন্ডলি ম্যাচেই সেই ভুলগুলো শুধরে নিতে হবে। ম্যাকাও-এর বিরুদ্ধে কোনও ভুল করা চলবে না।’’

Stephen Constantine football Indian football coach

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy