Advertisement
E-Paper

পাকিস্তানের বিরুদ্ধে নজরকাড়া পারফরম্যান্স সুতীর্থার, এ বারও এশিয়ান গেমস থেকে পদকের আশায় টেবল টেনিস খেলোয়াড়ের মা

এই নিয়ে তৃতীয় বার এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করছেন সুতীর্থা মুখোপাধ্যায়। গত এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। এ বারও পদকের আশায় তাঁর মা নীতা মুখোপাধ্যায়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৮
Picture of Sports

সুতীর্থা মুখোপাধ্যায়। — ফাইল চিত্র।

এশিয়ান গেমসে মহিলাদের দলগত টেবল টেনিসের প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত। গ্রুপ পর্বে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং পাকিস্তানের বিরুদ্ধে টানা তিন টাই জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। মহিলাদের টেবল টেনিস দলে রয়েছেন বাংলার দুই খেলোয়াড়। সিন্ড্রেলা দাস এবং সুতীর্থা মুখোপাধ্যায়। সোমবার পাকিস্তানের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে ভারতের জয়ে ভূমিকা ছিল সুতীর্থারও। তাঁর এই সাফল্যে গর্বিত নৈহাটির ক্রীড়ামহল।

নৈহাটির মেয়ে সুতীর্থার সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার। সুতীর্থার নজরকাড়া পারফরম্যান্সে উচ্ছ্বসিত উত্তর ২৪ পরগনার ক্রীড়ামহলও। টেলিভিশনে মেয়ের খেলা দেখেছেন সুতীর্থার মা নীতা মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমার মেয়ে এই নিয়ে তৃতীয় বার এশিয়ান গেমস খেলছে। ২০১৮, ২০২২-এর পর এ বার ২০২৬। আগের বার ব্রোঞ্জ পেয়েছিল। এ বারও পদক পেলে ভাল লাগবে।’’

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সিঙ্গলসে সুতীর্থা ১১-৩, ১১-৩, ১১-৪ ব্যবধানে হারান আলিনা খানকে। দ্বিতীয় সিঙ্গলসে সিন্ড্রেলা ১১-৬, ১১-৭, ১১-৫ ব্যবধানে হারিয়েছেন কালসুম খানকে। তৃতীয় সিঙ্গলসে ফতিমা খানকে ১১-৪, ১১-৪, ১১-৫ ব্যবধানে হারিয়েছেন শ্রীজা আকুলা।

Sutirtha Mukherjee Table Tennis India vs Pakistan Naihati

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy