Advertisement
E-Paper

এশিয়ান গেমসে ক্রিকেট ফাইনালে ভারত-পাকিস্তান। যুবভারতীতে ভারত-ব্রাজ়িল। বিমানকাণ্ড। আর কী

আজ এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ফাইনালে ভারতের সামনে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজ়িল। এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনাল। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের তৃতীয় এক দিনের ম্যাচ। ফ্লাইদুবাই বিমানকাণ্ডের তদন্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ০৭:৫৭

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ফাইনালে ভারতের সামনে পাকিস্তান। দুই দেশ এ বারের এশিয়াডে প্রথম বার মুখোমুখি হচ্ছে। কয়েক মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত হারিয়েছিল পাকিস্তানকে। সোনা ধরে রাখার লড়াইয়ে নামবে ভারত। সকাল ১০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে সোনি স্পোর্টস ১ চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।

আজ ভারতের বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজ়িল। ফুটবলে সিনিয়র বিভাগে কোনও দিন ব্রাজ়িলের বিরুদ্ধে খেলেনি ভারত। আজ সেই ঐতিহাসিক মুহূর্ত দেখা যাবে। যুবভারতী ক্রীড়াঙ্গন সাক্ষী থাকতে চলেছে ইতিহাসের। ভারত কতটা লড়াই করতে পারে তা দেখতে মুখিয়ে অনেকেই। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে সোনি নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।

আজ এশিয়ান গেমসে পুরুষদের হকির ফাইনাল। ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। গত বার হকিতে সোনা জিতেছিলেন হরমনপ্রীত সিংহেরা। এ বার তা ধরে রাখার লড়াই। সোনা জিতলেই নিশ্চিত হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের টিকিট। দুপুর ৩.৩০টে থেকে শুরু ম্যাচ। দেখা যাবে সোনি নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে।

আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের তৃতীয় এক দিনের ম্যাচ। প্রথম দু’টি ম্যাচে জিতে সিরিজ় ইতিমধ্যেই পকেটে পুরে ফেলেছে ভারত। দ্বিতীয় ম্যাচে ৪০০-র উপর রান তুলেও হারতে হয়েছে ক্যারিবিয়ানদের। শনিবার চুনকাম করাই লক্ষ্য ভারতের। দুপুর ২টো থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং জিয়োহটস্টার অ্যাপে।

সঙ্কটমুক্ত ফ্লাইদুবাইয়ের পাইলট স্মিত মচ্ছর। তাঁর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযুক্ত সহকারী পাইলটকে জিজ্ঞাসাবাদের পর সংযুক্ত আরব আমিরশাহির হাতে তুলে দিয়েছে সৌদি আরব। এই তদন্ত কোন দিকে মোড় নেবে?

News of the Day Asian Games 2026 India vs Pakistan Indian Football Brazil Football Indian Hockey Team India Vs West Indies Dubai Airplane Hijack

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy