Advertisement
E-Paper

অস্ট্রেলিয়া দলে প্রয়োজন আছে স্টিভের মনে করেন আর এক স্টিভ

যতটা সাফল্যের সঙ্গে দেশের অধিনায়কত্ব করেছেন স্টিভ ওয় ঠিক ততটাই সফল স্মিথ। কিন্তু এই বছরের শুরুতেই বল বিকৃতির দায়ে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫৮

বল বিকৃতির দায়ে তিনি এখন নির্বাসিত। কিন্তু তাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে তাঁর গুরুত্ব কমে যায় না। তা আবারও বুঝিয়ে দিলেন অস্ট্রেলিয়ারই প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়। প্রাক্তন স্টিভ দাঁড়ালেন বর্তমান স্টিভের পাশে। বললেন, ‘‘অস্ট্রেলিয়া ক্রিকেটের স্টিভ স্মিথকে প্রয়োজন।’’

যতটা সাফল্যের সঙ্গে দেশের অধিনায়কত্ব করেছেন স্টিভ ওয় ঠিক ততটাই সফল স্মিথ। কিন্তু এই বছরের শুরুতেই বল বিকৃতির দায়ে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তা বলে তাঁর যোগ্যতাকে অস্বীকার করা যায় না বলেই মনে করেন স্মিথ। স্টিভ ও বলেন, ‘‘অস্ট্রেলিয়া ক্রিকেটে ওর ফেরা দরকার। ওর মতো প্রতিভাকে রাতারাতি সরিয়ে দিয়ে পরিবর্ত খুঁজে পাওয়া সম্ভব নয়। আর ওর এখনও বয়স অনেক কম।’’

বল বিকৃতি কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে দেশের মানুষের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি। কেঁদে ফেলেছিলেন ক্যামেরার সামনে। স্টিভ ওয় বলেন, ‘‘অস্ট্রেলিয়ার মানুষ ওকে ক্ষমা করে দেবে। একটা ভুল হয়ে গিয়েছে। আর তার জন্য ওকে অনেক বড় মূল্য দিতে হয়েছে। আমার বিশ্বাস ও যদি সব ভুলে ফিরে এসে নিজের সেরাটা দিতে পারে তা হলে অস্ট্রেলিয়ার মানুষও সব ভুলে ওকে গ্রহণ করবে। কারণ এটা ওর প্যাশন। ও ক্রিকেট ভালবাসে, রান করতে ভালবাসে, ফিরতে চায় দেশের ক্রিকেটে।’’

আরও পড়ুন
‘এ বার ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট তুলতে হবে’

শুধু স্টিভ স্মিথ নন প্রাক্তন অধিনায়ক চান স্মিথের সঙ্গে সঙ্গে দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত ডেভিড ওয়ার্নারেরও। তিনি বলেন, ‘‘ওরা সবাই ক্ষমা চেয়ে নিয়েছে। অনেক বড় মূল্য চুকিয়েছে। আমার আশা ওরা আরও একটা সুযোগ পাবে। ওদের জন্য ফেরাটাও সহজ হবে না। ১২ মাস ওরা বাইরে। খেলা কিন্তু চলবেই। সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফেরাটা সহজ হবে না। আত্মবিশ্বাসটাও ধাক্কা খেয়েছে। এই ফেরাটাই বড় চ্যালেঞ্জ হবে ওদের জন্য।’’

Cricket Cricketer Steve Waugh Steve Smith স্টিভ ওয় স্টিভ স্মিথ

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy