Advertisement
E-Paper

লিয়েন্ডারকে বিশেষ সম্মান বিশ্ব টেনিস সংস্থার, একটি প্রতিযোগিতার নামকরণ হয়ে গেল ভারতের প্রাক্তন খেলোয়াড়ের নামে

আগামী ১৫ থেকে ২০ নভেম্বর টোকিয়োয় হবে ৩০ ঊর্ধ্ব টেনিস খেলোয়াড়দের দলগত প্রতিযোগিতা। পুরুষদের বিভাগের নাম দেওয়া হয়েছে লিয়েন্ডার পেজ কাপ। মহিলাদের বিভাগের নাম দেওয়া হয়েছে মেরি পিন্টেরোভা কাপ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৩:৪৩
Picture of Tennis

লিয়েন্ডার পেজ। — ফাইল চিত্র।

ওয়ার্ল্ড টেনিস বা বিশ্ব টেনিস সংস্থা বিশেষ সম্মান দিল লিয়েন্ডার পেজকে। ভারতের অলিম্পিক্স পদকজয়ীর নামে একটি প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে। সংস্থার বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৫ থেকে ২০ নভেম্বর জাপানের টোকিয়োয় হবে ৩০ ঊর্ধ্ব টেনিস খেলোয়াড়দের দলগত প্রতিযোগিতা। প্রতিটি সদস্য দেশকে দল পাঠানোর অনুরোধ করেছে ওয়ার্ল্ড টেনিস। বাধ্যতামূলক ভাবে খেলোয়াড়দের বয়স হতে হবে ৩০ বছরের বেশি। এই প্রতিযোগিতার পুরুষদের বিভাগের নাম দেওয়া হয়েছে লিয়েন্ডার পেজ কাপ। মহিলাদের বিভাগের নাম দেওয়া হয়েছে মেরি পিন্টেরোভা কাপ। সংস্থার বার্ষিক সাধারণ সভায় দুই প্রাক্তন খেলোয়াড়ের নাম সর্বসম্মত ভাবে গৃহীত হয়েছে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপ ট্রফির নাম প্রথম প্রাক্তন খেলোয়াড়দের নামে করা হল।

লিয়েন্ডারের মতো ৮০ বছরের পিন্টেরোভাও কখনওই সিঙ্গলস গ্র্যান্ড ল্যাম জিততে পারেননি। এক সময় পূর্বতন যুগোস্লাভিয়া এবং পরে হাঙ্গেরির হয়ে খেলতেন পিন্টেরোভা। দলগত টেনিসে দু’জনের সাফল্যকে গুরুত্ব দিয়েই সম্মানিত করা হয়েছে। ডেভিস কাপে অপেক্ষাকৃত দুর্বল দল নিয়েও লিয়েন্ডার যে ভাবে ভারতকে বছরের পর বছর নেতৃত্ব দিয়েছেন, তারই স্বীকৃতি এই সম্মান। হাঙ্গেরির হয়ে পিন্টেরোভার একই ভূমিকা ছিল ফেডারেশন কাপে।

Japan Honour

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy