Advertisement
E-Paper

মহালয়ার আগের দিন অনলাইনে শুরু হচ্ছে ‘মেগা সেল’! ব্যাপক সস্তায় বিক্রি হবে স্মার্টফোনের কোন কোন মডেল?

চলতি বছরের ৯ অক্টোবর থেকে ই-কমার্স সাইটগুলিতে শুরু হচ্ছে সেল। সেখানে বেশ সস্তায় বিক্রি হবে স্মার্টফোনের একগুচ্ছ মডেল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩২
Representative Picture

—প্রতীকী চিত্র।

পুজোর মুখে স্মার্টফোন ক্রেতাদের জন্য সুখবর। মহালয়ার ঠিক আগে শুরু হচ্ছে মুঠোবন্দি ডিভাইসের ‘মেগা সেল’! সেখানে ব্যাপক সস্তায় পাওয়া যাবে বিভিন্ন মডেল। শুধু তা-ই নয়, কম দামে আইফোন কেনার সুযোগও পাবেন গ্রাহক। এ ছাড়া, ‘জলের দরে’ আর কোন কোন স্মার্টফোন কিনতে পারবেন তাঁরা? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।

চলতি বছরের ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিগ বিলিয়ান ডে এবং গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল। ওই তারিখ থেকে অ্যামাজ়ন এবং ফ্লিপকার্টের মতো ই-কমার্স সাইটে বেশ সস্তায় পাওয়া যাবে স্মার্টফোন। টেক বিশ্লেষকদের অনুমান, স্যামসাঙের মডেলগুলিতেই সর্বাধিক ছাড় পাবেন ক্রেতারা। পাশাপাশি, মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপ্‌লের তৈরি কিছুটা পুরনো ডিভাইসগুলি বেশ কম দামে বিক্রি হবে বলে জানিয়েছেন তাঁরা।

টেক বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিগ বিলিয়ান ডে এবং গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল চলাকালীন ই-কমার্স সাইটে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের ফোনে বড় রকম ছাড় পাবেন গ্রাহক। অর্থাৎ, এস২৫, এস২৫ প্লাস, এস২৫ আল্ট্রা এবং এস২৫ এজ় মডেলগুলি অনেকটাই কম দামে বিক্রি হবে সেখানে। এ ছাড়া, ছাড় মিলতে পারে এস২৬ সিরিজের ফোনেও।

এ বছরের জুলাইতে ভারতের বাজারে ভাঁজ করা মুঠোবন্দি ডিভাইস আনে স্যামসাং। যার পোশাকি নাম গ্যালাক্সি জ়েড ফোল্ড ৮। টেক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন অনলাইন সেলে জায়গা পেতে পারে এই মডেলও। তবে, ভাঁজ করা ডিভাইসটির দাম স্যামসাং কতটা কমাবে তা নিয়ে বেশ সন্দিধান তাঁরা। তা ছাড়া, খুব দ্রুত সংশ্লিষ্ট মডেলটির স্টক শেষ হওয়ার আশঙ্কাও করছেন তাঁরা।

স্যামসাঙের অন্যান্য স্মার্টফোনগুলির মধ্যে ওই সেলে এ৩৬-এর জায়গা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, আইফোন ১৫, ১৬ ও ১৭ সিরিজের মডেলগুলি অনেকটাই কম দামে বিক্রি হবে সেখানে। অন্যান্য সংস্থার মধ্যে ভিভোর ওয়াই সিরিজের ডিভাইসগুলি ঢেলে বিক্রি হতে পারে সেখানে।

উল্লেখ্য, পুজোয় নতুন স্মার্টফোন নিয়ে ঘোরার স্বপ্ন দেখেন অনেকেই। কারোর আবার আইফোন নিয়ে আছে বাড়তি উত্তেজনা। ১০ অক্টোবর মহালয়ার ঠিক আগের দিন ই-কমার্স সাইটে শুরু হওয়া সেল যে তাঁদের মন ভরাতে চলেছে, তা বলাই বাহুল্য।

Samsung iphone Great Indian festival

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy