Advertisement
E-Paper

অ্যাপ্‌লের রাস্তায় হেঁটে এস২৬ সিরিজ়ের ফোনের দাম বাড়াল স্যামসাং, সস্তায় কিনতে কোথায় যাবেন গ্রাহক?

অ্যাপ্‌লের পথে হেঁটে এ বার গ্যালাক্সি এস২৬ সিরিজ়ের স্মার্টফোনের দাম বাড়াল দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট স্যামসাং। তার পরেও সস্তায় ওই মডেলগুলি কেনার সুযোগ পাবেন গ্রাহক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৭
Samsung Galaxy S26 Ultra

ছবি: সংগৃহীত।

আইফোনের পর স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৬ সিরিজ়। মার্কিন টেক জায়ান্টের দেখাদেখি এ বার স্মার্টফোনের দাম বাড়াল বহুজাতিক দক্ষিণ কোরীয় সংস্থা। ফলে উৎসবের মরসুমে তাদের মডেল কিনতে খসবে ১.৬০ লাখ টাকা! কোথায় সস্তায় বিক্রি হচ্ছে এস২৬ সিরিজ়ের ডিভাইস? এই প্রতিবেদনে তার হদিস দিল আনন্দবাজার ডট কম।

চলতি বছরের সেপ্টেম্বরে ১৮ সিরিজ়ের দু’টি ফোন বাজারে আনে অ্যাপ্‌ল। সেগুলি হল, আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স। নতুন মডেলের বিক্রি শুরু হলেও আইফোন ১৭ সিরিজ়ের দাম কিন্তু কমায়নি মার্কিন টেক জায়ান্ট। উল্টে দর বাড়িয়েছে তার। এ বার সেই রাস্তায় হাঁটল স্যামসাংও।

এত দিন আইফোন ১৭ সিরিজ়ের ফোনগুলির প্রারম্ভিক মূল্য ছিল ৮৩,০০০ টাকা। কিন্তু, ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্স বাজারে আসার পর সেগুলির দাম বাড়িয়ে ১ লাখ ৯৯ হাজার ৯৯০ টাকা করেছে অ্যাপ্‌ল। ঠিক একই ভাবে স্যামসাংয়ের এস২৬ সিরিজ়ের বেস মডেল বিক্রি হচ্ছে এক লাখ সাত হাজার টাকায়।

এ ছাড়া, এস২৬ প্লাস এবং এস২৬ আল্ট্রারও দাম বাড়িয়েছে নির্মাণকারী দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট। বর্তমানে এগুলি বিক্রি হচ্ছে যথাক্রমে ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ এবং ১ লাখ ৫৯ হাজার টাকায়। যদিও সংশ্লিষ্ট মডেলগুলি সস্তায় কেনার দু’টি উপায় রয়েছে, বলছেন টেক বিশ্লেষকদের একাংশ।

এ বছরের ৯ অক্টোবর থেকে অ্যামাজ়ন এবং ফ্লিপকার্টের মতো ই-কমার্স সাইটগুলিতে শুরু হচ্ছে সেল। প্রযুক্তিবিদদের দাবি, সেখানে অনেকটাই কম দামে পাওয়া যাবে আইফোন ১৭ বা এস২৬ সিরিজ়ের মডেল। তাই ডিভাইস কেনার ক্ষেত্রে আপাতত কয়েক দিন অপেক্ষার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

পাশাপাশি, আরও এক উপায়ে সস্তায় এই মডেলগুলি পেতে পারেন গ্রাহক। টেক বিশ্লেষকদের দাবি, বহু বিপণিতে এখনও পুরনো দামে বিক্রি হচ্ছে আইফোন-১৭ ও এস২৬ সিরিজ়ের ফোন। সেই দোকান খুঁজে পেলে পুরনো দামে সংশ্লিষ্ট মুঠোবন্দি ডিভাইসগুলি কিনতে পারবেন ব্যবহারকারী।

Samsung Smartphone Price Hike

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy