Advertisement
E-Paper

চোখে থাকা অবস্থায় তুলবে ছবি, ক্যামেরাযুক্ত স্মার্ট চশমায় মেটাকে মাত দিতে আসরে চিনা সংস্থা!

স্মার্ট চশমার ব্যবসায় মার্কিন টেক জায়ান্ট মেটাকে টেক্কা দিতে এ বার আসরে নামছে চিনের ‘ইনস্টা৩৬০’। ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা তৈরি নিয়ে গবেষণা চালাচ্ছে তারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৭:৩৬
Representative Picture

—প্রতীকী চিত্র।

স্মার্টফোনের পাশাপাশি হু-হু করে বাড়ছে স্মার্ট-চশমার চাহিদা। যার জেরে এই ডিভাইসের গবেষণা ও বাণিজ্যিক উৎপাদনে কোমর বেঁধে লেগে পড়েছে বহু নতুন নতুন সংস্থা। তাদেরই একটি হল চিনের ‘ইনস্টা৩৬০’। স্মার্ট চশমার ব্যবসায় বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট মেটাকে টেক্কা দেওয়ার স্বপ্ন দেখছে তারা।

সূত্রের খবর, বর্তমানে বিশেষ ধরনের একটি স্মার্ট চশমা তৈরির গবেষণা চালাচ্ছে ‘ইনস্টা৩৬০’। মেটা নির্মিত স্মার্ট চশমার মতো তাতেও থাকবে ক্যামেরা। ফলে চোখে থাকা অবস্থাতেই বিভিন্ন জিনিসের ছবি তুলতে পারবেন ব্যবহারকারী। তবে, সংশ্লিষ্ট ডিভাইসটির দাম তুলনামূলক ভাবে কম হবে বলে আশাবাদী পর্যবেক্ষক মহল।

টেক বিশেষজ্ঞদের একাংশের দাবি, মেটার চেয়ে ‘ইনস্টা৩৬০’-এর স্মার্ট চশমার ওজন হবে কম। ফলে দীর্ঘ সময় ব্যবহারে কোনও সমস্যা হবে না গ্রাহকের। পাশাপাশি, ডিভাইসটির তোলা ছবির গুণগত মানও দুর্দান্ত হবে বলে মনে করা হচ্ছে। যদিও এই নিয়ে গবেষণারত সংস্থাটির তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

অন্য দিকে, তৃতীয় প্রজন্মের কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ভিত্তিক স্মার্ট চশমা বাজারে এনেছে মেটা। এতে অবশ্য কোনও ক্যামেরা নেই। এতে এআইয়ের অন্যান্য সুবিধা পাবেন ব্যবহারকারী। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে মেটার স্মার্ট চশমাটি বিক্রি হচ্ছে ১,৩০০ ডলারে। ভারতে এর দাম দু’লাখ টাকা ছাড়িয়ে যাবে।

এ দেশের বাজারে অবশ্য মেটার তৃতীয় প্রজন্মের কৃত্রিম মেধা ভিত্তিক ওই স্মার্ট চশমাটি এখনও আসেনি। এখানে বিক্রি হচ্ছে প্রথম ও দ্বিতীয় প্রজন্মের মডেল। যার প্রারম্ভিক মূল্য ২৯,৯০০ থেকে ৩৯,৯০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে।

Meta Artificial Intelligence Tech tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy