Advertisement
E-Paper

পশ্চিমঘাটের মেঘ-কুয়াশার খেলা উপভোগ করা যাবে ট্রেনে বসেই, চালু হল নতুন ভিস্টাডোম কোচ

পশ্চিমঘাট পর্বতমালার সৌন্দর্য উপভোগে ভিস্টাডোম কোচ চালু করল দক্ষিণ রেল। মাদুরাই-গুরুভায়ুর এক্সপ্রেসে ১৬ জানুয়ারি পর্যন্ত মিলবে পরিষেবা। আপাতত পরীক্ষামূলক ভাবেই তা শুরু করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১১:৪১
মাদুরাই থেকে ভিস্টাডোম কোচ নিয়ে ছুটবে এক্সপ্রেস ট্রেন।

মাদুরাই থেকে ভিস্টাডোম কোচ নিয়ে ছুটবে এক্সপ্রেস ট্রেন। ছবি:সংগৃহীত।

পশ্চিমঘাট পর্বতমালার গা দিয়ে রেললাইন। ট্রেন ছুটছে। আর পাহাড়ের মেঘ-কুয়াশার খেলা আপনি দেখছেন, আসনে গা এলিয়ে। বাঁয়ে-ডাইনে যে দিকেই ঘুরছেন, উপরে তাকাচ্ছেন, ধরা দিচ্ছে প্রকৃতি। কাচের জানলা এবং স্বচ্ছ ছাদ দিয়ে পশ্চিমঘাট পাহাড়ের সৌন্দর্য উপভোগের সুযোগ করে দিতে দক্ষিণ রেলের মাদুরাই বিভাগে চালু হল ভিস্টাডোম কোচ।

গত ২২ অক্টোবর থেকে মাদুরাই-গুরুভায়ুর এক্সপ্রেসে একটি কাচের কোচ জুড়ে দেওয়া হয়েছে। আগামী বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত তা পরীক্ষামূক ভাবে চালানো হবে। পর্যটকদের উৎসাহ, সুবিধা-অসুবিধা দেখে পরবর্তী পদক্ষেপ করবে রেল।

তামিলনাড়ু এবং কেরলম— দুই রাজ্যই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকমহলে জনপ্রিয়। দুই রাজ্যেই রয়েছে পশ্চিমঘাট পর্বতমালার উপস্থিতি। সেই সৌন্দর্য উপভোগের মোক্ষম সুযোগ করে দিচ্ছে নতুন ভিস্টাডোম কোচ। কেরলমের গুরুভায়ুর এবং তামিলনাড়ুর মাদুরাই—এই দুটি বিখ্যাত তীর্থস্থানকে যুক্ত করেছে রেলপথ। পর্যটকেরা অনলাইনে ভিস্টাডোম কোচ বুকিং করতে পারবেন।

এই ট্রেনযাত্রার অন্যতম আকর্ষণ হল সেনগোট্টই-পুনলূর পাহাড়ি পথ, ঘন সবুজ উপত্যকার সৌন্দর্য উপভোগ করা যাবে এই অংশে। এই রেলপথের আর এক আকর্ষণ আর্যঙ্কাবু গিরিপথ। যাত্রাপথেই পড়বে ব্রিটিশ আমলে তৈরি ‘পথিমুন্নু কন্নারা’ নামের ১৩টি খিলানের উপর দাঁড়িয়ে থাকা প্রাচীন রেলসেতু। যাত্রাপথে রয়েছে ৫টি পাহাড়ি সুড়ঙ্গও। তার মধ্যে ভাগবতীপুরম ও আর্যঙ্কাবুর মাঝের সুড়ঙ্গটি প্রায় এক কিলোমিটার দীর্ঘ।

ভিস্টাডোম কোচের সুবিধা

৪২ আসনের ভিস্টাডোম কোচে, প্রতিটি বসার আসনই ৩৬০ ডিগ্রি ঘোরানো সম্ভব। চেয়ারগুলি অত্যন্ত আরামদায়ক, শরীর এলিয়ে বসার সুবিধাযুক্ত। পাশাপাশি রয়েছে আধুনিক শৌচাগার।

ভিস্টাডোম কোচে মাদুরাই থেকে পুনলূর পর্যন্ত জনপ্রতি ভাড়া ১,০১০ টাকা, এরনাকুলম টাউন পর্যন্ত টিকিটের দাম ১,৫৭০ টাকা এবং গুরুভায়ুর পর্যন্ত ১,৮৭৫ টাকা। মাদুরাই থেকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার এক্সপ্রেস ট্রেনটি ছাড়বে। গুরুভায়ুর থেকে ট্রেনটি ধরা যাবে শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবার।

Vistadome Coaches Travel Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy