জঙ্গলে চলাফেরা করা সহজ বিষয় নয়। মুহূর্তের ভুল সিদ্ধান্তে প্রাণ যেতে পারে কোনও হিংস্র প্রাণীর হাতে। ভাইরাল এক ভিডিয়োয় তেমনটাই দেখা গেল। জঙ্গলের মাঝের রাস্তায় গাড়ির সানরুফ খুলে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। জঙ্গল থেকে চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ল তাঁর গায়ে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি ঘিরে নেটাগরিকদের মনেও রয়েছে নানা ধন্দ।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মাঝে রাস্তায় দাঁড়িয়ে একটি কালো রঙের গাড়ি। সেটির সানারুফ খুলে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। মোবাইলের ক্যামেরা উঁচিয়ে তিনি ছবি তুলছেন। আনন্দের সেই ফ্রেম হঠাৎই ভয়াল রূপ ধারণ করল। জঙ্গল থেকে বেরিয়ে এল চিতাবাঘ। লাফিয়ে গাড়ির উপর উঠে ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ল। তিনি হকচকিয়ে গেলেন। ঝাঁপিয়ে পড়ে তাঁকে কামড়াতে লাগল চিতাবাঘ। ভয়ঙ্কর সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
তবে চিতাবাঘের পর্যটকের উপর ঝাঁপিয়ে পড়ার দৃশ্যটিকে সত্যি মনে করছেন না নেটাগরিকেরা। তাঁদের মতে এটি ভুয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ভিডিয়োটি বানানো হয়েছে বলে দাবি করছেন নেটাগরিকেরা।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘এনকাউন্টার.নিউজ়’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে বহু নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। অধিকাংশ নেটাগরিক এটিকে ‘এআইয়ের জাদু’ বলে মনে করছেন।