Advertisement
E-Paper

পঞ্জাবে পর পর পুলিশকর্মীদের উপর হামলা, এ বার বাইকে এসে গুলি করে খুন এএসআই! ভিডিয়ো প্রকাশ্যে

পুলিশ সূত্রে খবর, ফিরোজপুর জেলার মাখুতে কর্মরত এএসআই ইকবাল সিংহ থানার কাজকর্ম মিটিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে বাইকে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর উপর হামলা করে। হামলাকারীরা খুব কাছ থেকে একাধিক গুলি চালায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১১:০৬

—প্রতীকী ছবি।

থানা থেকে বাড়ি ফেরার পথে বাইকআরোহী আততায়ীর গুলিতে নিহত হলেন এক সহকারী সাব-ইনস্পেক্টর বা এএসআই। খুব কাছ থেকে একাধিক গুলি ছো়ড়া হয় তাঁকে। মাটিতে লুটিয়ে পড়েন ওই পুলিশ আধিকারিক। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি পঞ্জাবের নওশেরা পান্নুনায় ঘটে। রবিবার সন্ধ্যার ঘটনা। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

পুলিশ সূত্রে খবর, ফিরোজপুর জেলার মাখুতে কর্মরত এএসআই ইকবাল সিংহ থানার কাজকর্ম মিটিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে বাইকে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর উপর হামলা করে। ফিরোজপুর রেঞ্জের ডিআইজি স্নেহদীপ শর্মা জানিয়েছেন, হামলাকারীরা খুব কাছ থেকে একাধিক গুলি চালায়। তার মধ্যে দুটি গুলি ইকবালের শরীরে লাগে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, তারা সব দিক বিবেচনা করে মামলাটির তদন্ত শুরু করছে। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের খুঁজে বার করে গ্রেফতার করতে একাধিক দল পাঠানো হয়েছে। ভিডিয়োটি সংবাদসংস্থা ‘এএনআই’ তাদের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করেছে।

পঞ্জাবে পুলিশ কর্মীদের উপর হামলা নতুন নয়। গত ৪ অক্টোবর অমৃতসরে তিন বাইকআরোহীর গুলিতে আরও এক সহকারী সাব-ইন্সপেক্টর আহত হন। গত মাসে, ১৮ ও ১৯ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে অমৃতসরের ভাগতানওয়ালা শস্য বাজারে বাইকে চড়ে আসা দু’জন গুলি করে হত্যা করে এএসআই হরজিৎ সিংহকে। পর পর ঘটনাগুলি ঘটার পর সুর চড়িয়েছে বিরোধী দলগুলি। শিরোমণি অকালি দলের নেতা বিক্রম সিংহ একটি এক্স পোস্টে জানিয়েছেন, ‘‘পঞ্জাবের আইন-শৃঙ্খলা রক্ষায় মুখ্যমন্ত্রী শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। প্রায় সাত জন এএসআই খুন হয়েছেন।’’

Shootout ASI Punjab Paap

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy