Advertisement
E-Paper

আট লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে বমাল ধরা পড়লেন আয়কর অফিসার! গ্রেফতার লোকায়ু্ক্তের পাতা ফাঁদে পা দিয়ে

বকেয়া জিএসটি নিয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর অভিযোগ উঠেছে বেঙ্গালুরুর জিএসটি সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে। এক ব্যবসায়ীর থেকে ৮ লক্ষ টাকা দাবি করেন অভিযুক্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫

ছবি: সংগৃহীত।

ঘুষের দাবি করছিলেন কেন্দ্রীয় সরকারি আধিকারিক। অভিযোগ জমা পড়তেই ফাঁদ পাতেন লোকায়ুক্তের আধিকারিকেরা। আর তাতেই হাতেনাতে ধরা পড়লেন কেন্দ্রীয় জিএসটি সুপারিনটেনডেন্ট। বেঙ্গালুরুর ঘটনা। এক আধ হাজার নয়, আট লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে বমাল ধরা পড়লেন ওই সরকারি কর্মী। অফিসে বসে ওই নোটের বান্ডিল নেওয়ার অভিযোগ উঠেছে সেন্ট্রাল জিএসটি সুপারিনটেনডেন্ট মোহিতপ্রতাপ সিংহের বিরুদ্ধে। ঘুষ নেওয়ার সময় ক্যামেরায় ধরা পড়েন তিনি। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অফিসে বসে রয়েছেন মোহিত। তাঁর সামনে একটি কাপড়ের ব্যাগে রাখা রয়েছে তাড়া তাড়া ৫০০ টাকার নোট। সেই টাকাগুলি হাতে নিয়ে নাড়াচাড়া করতে দেখা যায় সরকারি আধিকারিককে। বেঙ্গালুরু লোকায়ুক্তের পক্ষ থেকে জানানো হয়েছে, বকেয়া জিএসটি নিয়ে একটি ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর অভিযোগ উঠেছে মোহিতের বিরুদ্ধে। সেই মামলাটি নিষ্পত্তি করে দেওয়ার জন্য ব্যবসায়ীর থেকে আট লক্ষ টাকা দাবি করেন অভিযুক্ত। লোকায়ুক্তের দাবি, অভিযোগকারী সৈয়দ জমির তাঁদের কাছে অভিযোগ জানান। বকেয়া কেন্দ্রীয় জিএসটি সংক্রান্ত বিষয়ে তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি মিথ্যা অভিযোগের নিষ্পত্তি করার জন্য ৮ লক্ষ টাকা দাবি করেছিলেন মোহিত।

অভিযোগ পাওয়ার পর, বেঙ্গালুরু সিটি লোকায়ুক্তের কর্মকর্তারা ফাঁদ পাতেন। এক মধ্যস্থতাকারীর মাধ্যমে টাকা নেওয়ার সময় তাঁরা মোহিতকে হাতেনাতে ধরে ফেলেন। সলমন শেখ নামে এক বেসরকারি ব্যক্তি এই লেনদেনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন। এই মামলায় তাঁকে অভিযুক্ত হিসেবেও নাম দেওয়া হয়েছে। লোকায়ুক্তের আধিকারিকেরা জানিয়েছেন, কোরামাঙ্গালার কেন্দ্রীয় সদনে মোহিতের কার্যালয়েই ঘুষ নিতে দেখা গিয়েছে ভিডিয়োয়। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘সাভেরা টাইমস হিমাচল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ২০১৮ সালে সংশোধিত ১৯৮৮ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। লোকায়ুক্ত জানিয়েছেন, মোহিতের বিরুদ্ধে তদন্ত চলছে।

Bengaluru GST Lokayukt

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy