Advertisement
E-Paper

আইফোন ১৮ প্রো ম্যাক্সের শক্তিপরীক্ষা, ফুটন্ত চায়ে দু’লাখি ফোন ডোবালেন তরুণ! কী ঘটল তার পর?

ফুটন্ত ঘন চায়ের মধ্যে একটি সদ্য কেনা আইফোন ডুবিয়ে দেওয়ার দাবি করা হয়েছে সেই ভাইরাল ভিডিয়োয়। ফোনটি প্রায় ৬০ থেকে ৯০ সেকেন্ডের জন্য ফুটন্ত চায়ের মধ্যে রাখা হয়েছিল। প্রায় ২ লক্ষ টাকা মূল্যের দামি ফোনটির কী হল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫২

ছবি: সংগৃহীত।

অ্যাপ্‌লের আইফোন ১৮ প্রো ও ম্যাক্স সিরিজ়ের ফোনের উন্মাদনা ইতিমধ্যেই গোটা দেশেই ছড়িয়ে পড়েছে। ফোনটি বিক্রি হওয়ার শুরুর দিনে লম্বা লাইন প়ড়েছিল বিভিন্ন অ্যাপ‌্‌ল স্টোরে। আইফোন ১৮ প্রো ম্যাক্স-এর নতুন রংটি নিয়ে উন্মাদনা এতটাই ছিল যে, লক্ষ লক্ষ টাকা খরচ করতেও বিন্দুমাত্র ভাবেননি আইফোনপ্রেমীরা। আইফোন ১৮ প্রো ম্যাক্স-এর শক্তিপরীক্ষা করার জন্য এক তরুণ এমন একটি পদ্ধতি বেছে নিয়েছেন যার ভিডিয়োটি দেখে হতবাক নেটপাড়া। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ফুটন্ত ঘন চায়ের মধ্যে একটি সদ্য কেনা আইফোন ডুবিয়ে দেওয়ার দাবি করা হয়েছে সেই ভাইরাল ভিডিয়োয়। ফোনটি প্রায় ৬০ থেকে ৯০ সেকেন্ডের জন্য ফুটন্ত চায়ের মধ্যে রাখা হয়েছিল। প্রায় ২ লক্ষ টাকা মূল্যের দামি ফোনটি গরম চায়ের ভিতরে ডোবানো হয়। ভিডিয়োর প্রথমে বার্গান্ডি রঙের একটি ফোনকে (যেটিকে আইফোন বলে দাবি করা হয়েছে ভিডিয়োয়) ক্যামেরার সামনে ঘুরিয়ে-ফিরিয়ে দেখানো হয়। তার পর সেটিকে ফুটন্ত চায়ের পাত্রে ডুবিয়ে দেওয়া হয়।

পরীক্ষা শেষে চা থেকে ফোনটি বার করে নেওয়া হয়। শুরুতে ফোনটির ডিসপ্লে ঠিকঠাক কাজ করছিল। এর পর ফোনটিকে কিছু ক্ষণ গরম পরিবেশে রাখা হয়, যাতে ভেতরে জমে থাকা আর্দ্রতা শুকিয়ে যায়। পরে পরিষ্কার জল দিয়ে ফোনটি ধুয়ে তার বিভিন্ন ফাংশন পরীক্ষা করা হয়। সেই পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, ফোনের ক্যামেরায় তোলা ছবিগুলো কিছুটা ঝাপসা হয়ে যাচ্ছে। চা থেকে ফোনটি বার করার পর তোলা ছবিতে আরও বেশি কুয়াশার মতো দাগ দেখা যায়। এর পরেই ফোনের ভিতরে কীভাবে জল বা তরল ঢুকল, তা নিয়ে আলোচনা শুরু হয়। শেষে ফোনের পেছনের প্যানেলটি দেখানো হলে বিষয়টি আরও স্পষ্ট হয়। দেখা যায়, ক্যামেরা মডিউলের আশপাশে বড় বড় ফাটল রয়েছে। ধারণা করা হয়, এই ফাটলগুলোর মাধ্যমেই তরল ফোনের ভেতরে ঢুকে ক্যামেরার লেন্স বা সেন্সরে আর্দ্রতা তৈরি করতে পারে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘ভুবন_আরজে৪৬’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা দেখে বিস্ময়ে হতবাক হয়েছেন নেটাগরিকেরা। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে তাতে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আইফোন ডোবানো চা খেতে কি এ বার হাজার টাকা দিতে হবে?’’ আর এক নেটাগরিক লিখেছেন, ‘‘টাকার দাম সত্যিই সস্তা।’’

iphone

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy