Advertisement
E-Paper

আগেই টের পেয়েছিলেন বন্যায় ভাসবে নেপাল, করেছিলেন ভবিষ্যদ্বাণীও! যাজকের পুরনো ভিডিয়ো ভাইরাল

যেশুয়া গসপেল মিনিস্ট্রিজ় চ্যানেল থেকে গত ১২ জুন ইউটিউবে শেয়ার করা ভিডিয়োটিতে যাজক পেরেজ এনডিকে নেপাল সম্পর্কে একাধিক ভবিষ্যদ্বাণী করতে দেখা যায়। চার মিনিটেরও বেশি দীর্ঘ এই ভিডিয়োর একটি অংশ। সেখানে তিনি নেপালের বন্যা এবং ঘরবাড়ি ডুবে যাওয়ার বিষয়ে আশঙ্কা করেছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫:১১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নেপালের উপর নেমে আসতে পারে বিপর্যয়। জুন মাসে এমনই এক ‘ভবিষ্যদ্বাণী’ করেন এক যাজক। গত সপ্তাহে হিমালয়ের কোলঘেঁষা দেশটিতে বিধ্বংসী আকস্মিক বন্যা আঘাত হানে। হাজারের বেশি মানুষ নিহত। নিখোঁজ অসংখ্য। সেই ঘটনার পর নেপালে বন্যা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করার ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ইউটিউবে ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর সেটি আলোড়ন ফেলে দিয়েছে নেটমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

যেশুয়া গসপেল মিনিস্ট্রিজ় চ্যানেল থেকে গত ১২ জুন ইউটিউবে শেয়ার করা ভিডিয়োটিতে যাজক পেরেজ এনডিকে নেপাল সম্পর্কে একাধিক ভবিষ্যদ্বাণী করতে দেখা যায়। চার মিনিটেরও বেশি দীর্ঘ এই ভিডিয়োর একটি অংশ। সেখানে তিনি নেপালের বন্যা এবং ঘরবাড়ি ডুবে যাওয়ার বিষয়ে আশঙ্কা করেছিলেন। ভিডিয়োটি ২৬ অগস্টের দুর্যোগের পর ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। প্রায় ১:২৬ মিনিটের মাথায় ওই যাজক বলেন, “আমি বন্যা দেখেছি, নেপালকে জলে ভাসতে দেখেছি। নেপালের মানুষজনের ঘরবাড়ি জলে ডুবে গিয়েছে। নেপাল জাতির জন্য প্রার্থনা করুন।” নেপালের সম্ভাব্য দাবানল, ভূমিকম্প, রাজনৈতিক অস্থিরতা নিয়ে আরও কয়েকটি ভবিষ্যদ্বাণী করেন এই ‘ভবিষ্যদ্‌দ্রষ্টা’ যাজক।

ভিডিয়ো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে প্রচুর বার শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি দেখার পর তা নিয়ে বহু নেটাগরিকই মন্তব্য করেছেন। যাজকের ভিডিয়োটি প্রকাশের পর থেকে সমাজমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কিছু নেটমাধ্যম ব্যবহারকারী এই আপাত ভবিষ্যদ্বাণীটিকে ‘বিস্ময়কর’ বলে বর্ণনা করেছেন, আবার অন্যরা বলেছেন যে এটি বিশ্বাস করা কঠিন। বহু মন্তব্য জমা পড়েছে ভিডিয়োটিতে। এক জন লিখেছেন, ‘‘নেপালের জন্য প্রার্থনা করছি।’’

Nepal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy