Advertisement
E-Paper

সামান্য চাপেই বেঁকে যাচ্ছে পাথর, শিলার পেটে লুকিয়ে ঝলমলে রত্নপাথর! রহস্যভেদ হল ভিডিয়োয়

ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি হাত দিয়ে সামান্য চাপ দিয়ে একটি পাথরকে বাঁকিয়ে ফেলছেন। আয়তাকার পাথরটির ধারে সামান্য বলপ্রয়োগ করতেই সেটি রাবারের মতো বেঁকে যাচ্ছে। এই ঘটনার রহস্য ভিডিয়োয় পরিষ্কার করে দিয়েছেন এক ব্যক্তি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ১৬:২০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রকৃতি মাঝেমাঝেই আমাদের এমন কিছু বিস্ময় উপহার দেয়, যা দেখে অবাক না হয়ে উপায় থাকে না। সমাজমাধ্যমের নানা ভিডিয়োর মাধ্যমে বিরল সেই সমস্ত দৃশ্যের ঝলক মাঝেমধ্যেই আমরা প্রত্যক্ষ করে থাকি। তেমনই একটি অদ্ভুত ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নজর কেড়েছে নেটাগরিকদের। সেখানে দেখা গিয়েছে এক ব্যক্তি একটি পাথরকে হাতে নিয়ে সেটিকে রাবারের মতো সহজেই বাঁকিয়ে ফেলতে সমর্থ হয়েছেন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি হাত দিয়ে সামান্য চাপ দিয়ে একটি পাথরকে বাঁকিয়ে ফেলছেন। আয়তাকার পাথরটির ধারে সামান্য বলপ্রয়োগ করতেই সেটি রাবারের মতো বেঁকে যাচ্ছে। এই ঘটনার রহস্য ভিডিয়োয় পরিষ্কার করে দিয়েছেন ওই ব্যক্তি। তিনি জানালেন এটি কোনও ম্যাজিক নয়। পুরোপুরি প্রাকৃতিক এক রহস্য। এই পাথরগুলোকে নমনীয় বেলেপাথর বলা হয়। এটি একটি অত্যন্ত বিরল পাথর, যা শুধুমাত্র ভারতেই পাওয়া যায়। শিলা গঠনের সময় পাথরের মধ্যে বাতাসের বুদবুদ থেকে যায়। এই বায়ুই পাথরটিকে অনমনীয় না করে নমনীয় করে তোলে। ফলত সামান্য চাপেই এটি বেঁকে যেতে পারে। ভিডিয়োর পরবর্তী অংশে, ওই ব্যক্তি জিওডের (ফাঁপা, অস্পষ্ট গোলাকার শিলা, যার মধ্যে খনিজ পদার্থের পিণ্ড থাকে) ভেতরে লুকিয়ে থাকা অ্যামেথিস্ট ক্রিস্টালও দেখান। বাইরে থেকে দেখতে সাধারণ পাথর বলে মনে হলেও, এটিকে মাপমতো কাটার পর ভেতরে সুন্দর বেগনি অ্যামেথিস্ট স্ফটিক ঝলমল করতে দেখা যায় বলে জানিয়েছেন ভিডিয়ো থাকা ব্যক্তি। বিষয়টি ব্যাখ্যা করে তিনি জানান, লাভা জমাট বাঁধা এবং প্রাকৃতিক প্রক্রিয়ার ফলে এই মূল্যবান খনিজগুলো তৈরি হয়।

ভিডিয়োটি ‘দ্য _অ্যান্টিক _ভারত’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর কয়েক লক্ষ বার তা দেখা হয়েছে। প্রায় তিন লক্ষ লাইক জমা পড়েছে তাতে। ভিডিয়ো দেখার পর উৎসাহী নেটাগরিকেরা প্রতিক্রিয়ায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বিভাগটি। পাথরটি কোথায় পাওয়া যায় তারও সন্ধান দিয়েছেন অনেকে।

stone Gemstone

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy