Advertisement
E-Paper

জ্বালানি ভরতে গিয়ে বিস্ফোরণে উড়ল চারচাকা! ছিটকে পালিয়ে প্রাণে বাঁচলেন পাম্পকর্মীরা, ভয়াবহ ভিডিয়ো প্রকাশ্যে

পাম্পে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারটি হঠাৎ বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে সিলিন্ডারটি দুই টুকরো হয়ে যায় এবং গাড়িটি ছিন্নভিন্ন হয়ে যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ১১:৪৮

ছবি: সংগৃহীত।

জ্বালানি ভরতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটল একটি পেট্রল পাম্পে। জ্বালানি ভরার সময় একটি চারচাকা প্রবল ভাবে বিস্ফোরিত হয়ে যায়। গাড়িটির গ্যাস ট্যাঙ্কটি ফেটে গিয়ে মারাত্মক এই ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গুজরাতের কারজানের কাছে জাতীয় সড়কের উপর থাকা একটি পাম্পে ঘটনাটি ঘটেছে। ১ অক্টোবরের সেই ভয়াবহ দৃশ্যটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

পাম্পে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে, গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারটি হঠাৎ বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে সিলিন্ডারটি দুই টুকরো হয়ে যায় এবং গাড়িটি ছিন্নভিন্ন হয়ে যায়। বিস্ফোরণের পর স্টেশনে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশেই দাঁড়িয়ে ছিল দু’টি অটো। বিস্ফোরণের ঘটার মুহূর্তেই পাম্পের কর্মী এবং উপস্থিত লোকজন ছিটকে সরে আসেন। সৌভাগ্যবশত, সেই সময় গাড়ির ভেতরে কেউ ছিলেন না। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ভিডিয়োয় দেখা গিয়েছে বিস্ফোরণের ফলে গাড়ির পেছনের অংশের কিছু অংশ ও ভাঙা কাচ গাড়িটি থেকে কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। বিস্ফোরণের সময় গাড়ির ভেতরে কেউ না থাকায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘ডিনসাডিএস০৫’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে বিস্ফোরণের তীব্রতায় গাড়িটির কাছে পার্ক করা দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে কয়েক মিটার দূরে যানবাহনের অংশবিশেষ ও ভাঙা কাচ ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ঘটনার পর কারজান ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy