Advertisement
E-Paper

খালি গায়ে সর্ষের তেলভর্তি ট্যাঙ্কে নেমে পর পর ডুব! তেল চুপচুপে তরুণের কাণ্ড দেখে ক্ষোভে ফেটে পড়ল নেটপাড়া

ভিডিয়োয় ধরা পড়েছে, এক তরুণ সর্ষের তেলের একটি ট্যাঙ্কারে ঢুকে পড়ে এক বার নয়, একাধিক বার তাতে ডুব দিচ্ছেন। ডুব দেওয়ার পর শরীর থেকে তেল ঝেড়ে ট্যাঙ্কারেই ফেলে দিতে দেখা গিয়েছে তাঁকে। তার পর আবার তেলে ডুব দেওয়ার জন্য প্রস্তুত হন তরুণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১০:৪৬

গঙ্গায় স্নান করার মতো ঘন সর্ষের তেলের ট্যাঙ্কারে একাধিক বার ডুব দিলেন এক তরুণ। যে সর্ষের তেলে আমরা রান্না করি সেই তেলেই অর্ধনগ্ন হয়ে অবগাহন করলেন তিনি। রিল তৈরির জন্য সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করলেন তরুণ। সমাজমাধ্যমে ঘটনাটির ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা নেটাগরিকদের বিরক্তির উদ্রেক ঘটিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োয় দেখা গিয়েছে খালি গায়ে এক তরুণ সর্ষের তেলে ভরা একটি ট্যাঙ্কারের মধ্যে ডুব দিচ্ছেন। যে তেল আমরা খাবারের স্বাদ ও গন্ধ বাড়াতে ব্যবহার করি। ভিডিয়োটি দেখলে মনে হতে বাধ্য, তেলের গুণমান নিয়ে কতটা আপস করা হচ্ছে। এই ভিডিয়োটি দেখার পর সস্তা ও খোলা জায়গা থেকে তেল কেনার চিন্তা মাথা থেকে দূর করে দেওয়া উচিত বলে মনে করছেন অনেকেই। ভিডিয়োয় ধরা পড়েছে, তরুণ সর্ষের তেলের একটি ট্যাঙ্কারে ঢুকে পড়ে এক বার নয়, একাধিক বার ডুব দিচ্ছেন। ডুব দেওয়ার পর শরীর থেকে তেল ঝেড়ে ট্যাঙ্কারেই ফেলে দিতে দেখা গিয়েছে তাঁকে। তার পর আবার তেলে ডুব দেওয়ার জন্য প্রস্তুত হন তরুণ।

‘কুন্দন০০পটেল’ নামের এক্স হ্যান্ডল থেকে এই ভিডিয়োটি পোস্ট করার পর তা দেখে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। ভিডিয়োটি বহু বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখার পর নানা ভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভাইয়ের বাড়িতে জল নেই, তাই তেলেই কাজ সারছেন।’’ আর এক জন লিখেছেন, ‘‘এই তরুণকে এখনই গ্রেফতার করা উচিত।’’

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy