Advertisement
E-Paper

বাঘের ডেরায় ঢুকে হইচই, উপদ্রব সইতে না পেরে আচমকা পর্যটকদের দিকে তেড়ে এল বাঘ! তার পর?

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্য দিয়ে শান্ত ভাবে হেঁটে চলা একটি বাঘের আচরণ অপ্রত্যাশিত ভাবেই পাল্টে যায়। প্রথমে বাঘটিকে স্বাভাবিক ভাবে হেঁটে যেতে দেখা যায়। কিন্তু পর্যটকদের চোখে পড়তেই আচমকা তাদের দিকে তীব্র গতিতে ছুটে যায় বাঘটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১০:২৫

ছবি: সংগৃহীত।

সাফারিতে আসা পর্যটকদের উপস্থিতি ‘সহ্য’ করতে না পেরে তেড়ে গেল বাঘ। মধ্যপ্রদেশের বান্ধবগড়ে ঘুরতে আসা পর্যটকেরা সাক্ষী রইলেন হাড়হিম করা এক অভিজ্ঞতার। বাঘকে চাক্ষুষ করতে পেরে পর্যটকদের হইচই ও উত্তেজনায় শান্তিতে ব্যাঘাত ঘটল এক শার্দূলের। আর তাতেই রেগেমেগে হুঙ্কার ছাড়ল বাঘবাবাজি। আক্রমণে উদ্যত হয়ে তেড়ে গেল পর্যটকদের দিকে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্য দিয়ে শান্ত ভাবে হেঁটে চলা একটি বাঘের আচরণ অপ্রত্যাশিত ভাবেই পাল্টে যায়। প্রথমে বাঘটিকে স্বাভাবিক ভাবে হেঁটে যেতে দেখা যায়। কিন্তু পর্যটকদের চোখে পড়তেই আচমকা তাদের দিকে তীব্র গতিতে ছুটে যায় বাঘটি। প্রথমে বাঘটি ধীরে দৌড়োচ্ছিল। কিন্তু তার পর কয়েক সেকেন্ডের জন্য গতি বাড়িয়ে সাফারি গাড়িটির দিকে ছুটতে শুরু করে। সাক্ষাৎ ‘যমদূতকে’ ধেয়ে আসতে দেখে আতঙ্কে দিশেহারা হয়ে যান পর্যটকেরা। চিৎকার করে ওঠেন তাঁরা। ভিডিয়োয় সেই চিৎকার শোনা যায়। তবে বাঘটি আক্রমণের পথে হাঁটেনি। বিরক্ত হয়ে শুধুমাত্র পর্যটকদের ভয় দেখানোর চেষ্টা করছিল। তাই প্রচণ্ড গতিতে তাদের দিকে ছুটে গেলেও, গাড়িটি কাছে গিয়েই সে নিজের গতিপথ পরিবর্তন করে। তবে বাঘের এই আকস্মিক তেড়ে আসার দৃশ্য কয়েক সেকেন্ডের জন্য পর্যটকদের আতঙ্কিত করে তোলে।

রোমহর্ষক এই ভিডিয়োটি ‘চন্দ্রপ্রকাশ_বান্ধবগড়’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। আচম্বিতে বাঘ তেড়ে আসার ভিডিয়োটি দেখে শিহরিত হয়েছেন নেটাগরিকেরাও। বন্যপ্রাণ এলাকার বা অভয়ারণ্যে গিয়ে হইচই বাধানোর জন্য পর্যটকদের আচরণের নিন্দায় সরব হয়েছেন নেটাগরিকেরাও। এক নেটাগরিক লিখেছেন, “ডোরাকাটা প্রাণী বিরক্ত হয়েছে। কিন্তু তারা কীই বা করবে, প্রতি মুহূর্তেই তাদের এলাকায় ভিড়ভাট্টা লেগেই রয়েছে।”

animal video Bandhavgarh Fort Tiger Attack

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy