Advertisement
E-Paper

সন্তান লাভের আশায় ভারতে এলেন ব্রিটিশ তরুণ! ব্রিটেনের হাসপাতালের তুলনা টেনে অভিজ্ঞতা ভাগ করলেন ভিডিয়োয়

ভিডিয়োয় ব্রিটেন থেকে আগত তরুণ জানান, তিনি স্ত্রীর আইভিএফ চিকিৎসা করাতে উত্তরপ্রদেশের লখনউতে এসেছেন। এ দেশের চিকিৎসা প্রক্রিয়া এবং পরিষেবার অভিজ্ঞতা তাঁকে বেশ অবাক করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ০৮:২৪

ছবি: সংগৃহীত।

ঠিক যেন উলটপুরাণ। একদা এ দেশ শাসন করা ইংরেজদের বর্তমান প্রজন্মের প্রতিনিধি স্বীকার করে নিলেন, ভারতের স্বাস্থ্যব্যবস্থা ইংল্যান্ডের তুলনায় অনেক বেশি উন্নত। এক ব্রিটিশ নাগরিকের দাবি, ভারতের স্বাস্থ্য পরিষেবা তাঁর দেশের তুলনায় ‘অনেক ভাল’ এবং ‘সাশ্রয়ী’। ‘ভারতের স্বাস্থ্যব্যবস্থা আমাকে অবাক করেছে’ শিরোনামে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ডেভ ফ্লিউ নামের তরুণ। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োয় ব্রিটেন থেকে আগত তরুণ জানান, তিনি স্ত্রীর আইভিএফ চিকিৎসা করাতে উত্তরপ্রদেশের লখনউতে এসেছেন। এ দেশের চিকিৎসা প্রক্রিয়া এবং পরিষেবার অভিজ্ঞতা তাঁকে বেশ অবাক করেছে। তিনি জানান, এই পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি। কারণ চিকি‌ৎসা সংক্রান্ত সুযোগ-সুবিধাগুলি ছিল অসাধারণ এবং আন্তর্জাতিক লাউঞ্জের কর্মীদের সহযোগিতার কথা বিশেষ ভাবে উল্লেখ করেছেন ফ্লিউ।

ভারতের স্বাস্থ্যব্যবস্থা ইংল্যান্ডের চেয়ে অনেক ভাল, কেন তা বলছি!”—এভাবেই ভিডিয়োয় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ডেভ ফ্লিউ। তিনি জানান, স্ত্রীকে নিয়ে লখনউয়ের একটি বেসরকারি হাসপাতালে আইভিএফ চিকিৎসা করাতে এসেছেন তিনি। তাঁর কথায়, ভারতে চিকিৎসার পুরো প্রক্রিয়াটি তাঁর কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা।

দু’দেশের স্বাস্থ্য পরিষেবার তুলনা টেনে ফ্লিউ বলেন, যুক্তরাজ্যে একটি এক্স-রে রিপোর্ট পেতে তাঁকে এক মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। অথচ ভারতে মাত্র এক ঘণ্টার মধ্যেই সেই রিপোর্ট হাতে পেয়ে গিয়েছেন তিনি। ভারতে চিকিৎসার খরচ এবং পরিষেবা পাওয়ার দ্রুততায় মুগ্ধ ফ্লিউ আরও বলেন, “এখানে এসে এত সাশ্রয়ী মূল্যে এই ধরনের চিকিৎসা পাওয়া যাচ্ছে, আবার পুরো প্রক্রিয়াটিও এত দ্রুত সম্পন্ন হচ্ছে—বিষয়টি আমি যেন বিশ্বাসই করতে পারছি না!”

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়তেই এক লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ভারতের চিকিৎসা ব্যবস্থা যে ইউরোপের বহু দেশের থেকে সস্তা ও ভাল মানের, তা নিয়ে বহু নেটাগরিকই মতামত জানিয়েছে়ন। এক নেটাগরিকের দাবি, ‘‘ভারতের চিকিৎসা ব্যবস্থা শুধু ভালোই নয়, বরং সমগ্র বিশ্বের তুলনায় এটি সেরার সেরা।চিকিৎসা থেকে প্রযুক্তি, সবচেয়ে সস্তাও বটে।’’

IVF England british

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy