Advertisement
E-Paper

অটো বাঁচাতে পেট্রল পাম্পে ধেয়ে এল বাস! ধাক্কা তেল ভরার যন্ত্রে, চিঁড়েচ্যাপ্টা গাড়ি, রইল ভয় ধরানো ভিডিয়ো

ভাইরাল হওয়া ফুটেজে ধরা পড়েছে, একটি অটোকে পাশ কাটাতে গিয়ে সরকারি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তা ছেড়ে সটান পেট্রল পাম্পে ঢুকে পড়ে সেটি। সেই সময়ে বাসটি যথেষ্টই জোরে চলছিল। ফলে ব্রেক কষার অবকাশটুকু পাননি চালক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৬

ছবি: সংগৃহীত।

নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পেট্রল পাম্পে ঢুকে পড়ল একটি সরকারি বাস। সজোরে ধাক্কা মারল তেল ভরার যন্ত্রে। দুমড়ে গেল তেল ভরাতে আসা একটি চারচাকা। আরও একটি গাড়িতেও আঘাত লাগল। বৃহস্পতিবার ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের আব্দুল্লাপুরমেটের বাটাসিংগারামে। দুর্ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল হওয়া সেই ফুটেজে দেখা গিয়েছে, একটি অটোকে পাশ কাটাতে গিয়ে সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তা ছেড়ে সটান পেট্রল পাম্পে ঢুকে পড়ে সেটি। সেই সময়ে বাসটি যথেষ্টই জোরে চলছিল। ফলে ব্রেক কষার অবকাশটুকু পাননি চালক। তীব্রগতিতে এসে ধাক্কা মারে তেল ভরার যন্ত্রে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দিলসুখনগর ডিপোর বাসটি চৌটুপ্পালের দিকে যাচ্ছিল। সকাল প্রায় ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, চালক একটি অটোর সঙ্গে ধাক্কা এড়াতে গিয়ে বাসটির স্টিয়ারিং ঘুরিয়ে ফেলেন এবং এর পরেই নিয়ন্ত্রণ হারান। বাসটি পেট্রল পাম্পে ঢুকে পড়ে এবং চত্বরে থাকা গাড়িগুলোকে ছত্রভঙ্গ করে দেয়। এই ধাক্কায় একটি গাড়ি সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। আরও একটি গাড়িতে আঘাত লাগে। এর পর বাসটি পেট্রল পাম্পের সরঞ্জামগুলিকেও ক্ষতিগ্রস্ত করে। আকস্মিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পেট্রল পাম্পের কর্মী ও গ্রাহকদের দৌড়ে পালাতে দেখা যায় ভিডিয়োয়।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘দ্যহেটডিটেক্টর’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে। দুর্ঘটনার ভয়াবহতা দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। পেট্রল ভরার যন্ত্রে ধাক্কা লাগার কারণে আগুন ধরে যাওয়ার মতো ভয়ঙ্কর কাণ্ড ঘটতে পারত বলে মনে করছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভাগ্য ভাল যে আগুন লেগে যায়নি। জ্বালানিতে আগুন ধরলে পাম্পটাই উড়ে যেতে পারত।’’

Hydrabad Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy