Advertisement
E-Paper

যাত্রী নিরাপত্তায় ব্ল্যাক কমান্ডো! বন্দে ভারতে নজিরবিহীন নিরাপত্তার ভিডিয়ো ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায়

অমরনাথ যাত্রার সময় প্রতি বছরই জম্মু-কাশ্মীর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা বহু গুণ বাড়ানো হয়। ভাইরাল সেই ভিডিয়োয় কালো পোশাকে সশস্ত্র কমান্ডোদের ট্রেনের কোচের ভেতরে টহল দিতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেখা যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৬ ১০:৩৪

ছবি: সংগৃহীত।

বার্ষিক অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে প্রশাসন। তীর্থযাত্রীদের সুরক্ষার জন্য বন্দে ভারতের মতো সেমি হাইস্পিড ট্রেনে মোতায়েন করা হল এলিট ব্ল্যাক কমান্ডোদের। অত্যাধুনিক অস্ত্র হাতে ট্রেনের ভিতরে যাত্রীদের দেখভাল করছেন আপাদমস্তক কালো পোশাক ও চশমা পরা কম্যান্ডোবাহিনী। সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় কালো পোশাকে সশস্ত্র কমান্ডোদের ট্রেনের কোচের ভেতরে টহল দিতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেখা যায়। অমরনাথ যাত্রার সময় প্রতি বছরই জম্মু-কাশ্মীর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা বহু গুণ বাড়ানো হয়। এ বারও রেলপথ, সড়কপথ, স্টেশন, সেতু ও গুরুত্বপূর্ণ স্থানগুলিতে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোদের দায়িত্ব দেওয়া হয়েছে।

ভিডিয়োটি ‘দ্যবাহুবলী_আইএনডি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর ইতিমধ্যেই তা বহু মানুষের নজর কেড়েছে। ভিডিয়ো দেখার পর নেটাগরিকদের মধ্যে এক দিকে যেমন কৌতূহল জেগেছে তেমনই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বহু বার দেখা হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখে এটিকে অনেকেই কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থার কঠোরতার প্রতীক হিসাবে উল্লেখ করছেন। যদিও রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভাবে সতর্কতামূলক। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

Vande Bharat Amarnath JammuKashmir Indian Rail Commando

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy