Advertisement
E-Paper

‘আপনি ভারতীয়? গা দিয়ে তো তরকারির গন্ধ বেরোচ্ছে না!’ বিদেশিনির ‘প্রশংসা’র সমুচিত জবাব দিলেন তরুণ

সমাজমাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, তরুণ তাঁর পরিবারের সঙ্গে একটি রেস্তরাঁর টেবিলে বসে আছেন। এমন সময় এক মহিলা তাঁর কাছে এসে শরীরের গন্ধ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন “মাফ করবেন স্যার, ভারতীয় হলেও আপনার শরীর থেকে বেশ সুন্দর গন্ধ আসছে।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ১৭:৫৩

ছবি: সংগৃহীত।

রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন এক ভারতীয় তরুণ। সেখানে এক আগন্তুক তরুণীর কথা শুনে চমকে উঠলেন তিনি। তরুণের প্রশংসা করতে গিয়েও এমন মন্তব্য করে বসলেন যে তা শুনে নম্র ভাষায় প্রতিবাদ জানালেন তরুণ। রেস্তরাঁয় পরিবারের সঙ্গে খেতে গিয়ে এমনই এক বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক তরুণ। সম্পূর্ণ অপরিচিত এক মহিলা তাঁকে জানান, ভারতীয় হলেও তাঁর শরীর থেকে তরকারির গন্ধ বেরোচ্ছে না। বরং সুন্দর গন্ধ বেরোচ্ছে তরুণের শরীর থেকে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সমাজমাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, তরুণ তাঁর পরিবারের সঙ্গে একটি রেস্তরাঁর টেবিলে বসে আছেন। এমন সময় এক মহিলা তাঁর কাছে এসে শরীরের গন্ধ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন “মাফ করবেন স্যার, এক ভারতীয় হলেও আপনার শরীর থেকে বেশ সুন্দর গন্ধ আসছে।”

এতে তরুণ দৃশ্যতই অবাক হয়ে যান। তরুণী তাঁর কথার পুনরাবৃত্তি করেন। এই কথা শুনে তরুণ অত্যন্ত শান্ত ভাবে জবাব দেন। তিনি জানান, তরুণী যা বলছেন তা অনুচিত। তরুণীর হয়তো মনে হয়েছে যে প্রশংসা করছেন। কিন্তু তিনি আদতে ভারতীয়দের অপমান করছেন। ভারতীয় তরুণ জানান, তরুণী যে ভাবে মন্তব্য করেছেন তা অনুচিত। স্পষ্ট জানিয়ে দেন যে তিনি বিষয়টিকে তিনি প্রশংসা বলে ধরছেন না। ঘটনাটির স্থান দেখে মনে হচ্ছে এটি বিদেশের একটি রেস্তরাঁ। তবে সেটি কোন জায়গা সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

ভিডিয়োটি ‘ওয়াইল্ডফ্রিকসআউট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বহু নেটাগরিকের নজর কেড়েছে এটি। নানা ধরনের মন্তব্যে ভরে উঠেছে মন্তব্য বিভাগটি। এক নেটাগরিক লিখেছেন, “কে এমন বোকা যে মানুষের গন্ধ শুঁকে বেড়ায়?’’ দ্বিতীয় জন মন্তব্য করেছেন, ‘‘অপরিচিত ব্যক্তির কাছে গিয়ে এমন কথা বলার জন্য সাহস লাগে।’’

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy