Advertisement
E-Paper

সাইকেল নিয়ে গভীর নর্দমায় পড়ল কিশোর! সাতপাঁচ না ভেবে বাঁচাতে ঝাঁপ সব্জিবিক্রেতার, ভিডিয়ো ভাইরাল

দুই নাবালক রাস্তায় সাইকেল চালাচ্ছিল। এমন সময় একটি বাইক তাদের মুখোমুখি চলে আসে। বাইকের সঙ্গে ধাক্কা এড়াতে তাদের মধ্যে একজন রাস্তার পাশের একটি গভীর নর্দমায় পড়ে যায়। এমন বিপজ্জনক পরিস্থিতিতে তাকে বাঁচাতে ছুটে আসেন সব্জিবিক্রেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১১:৪১

ছবি: সংগৃহীত।

জীবন বিপন্ন করে এক কিশোরের প্রাণ বাঁচালেন সব্জিবিক্রেতা। অপরিচিত একজনকে বাঁচাতে নর্দমায় ঝাঁপ দিতে বিন্দুমাত্র দ্বিধা করলেন না। গভীর নর্দমায় পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে নাবালককে বাঁচাতে ছুটে যান তিনি। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটাগরিকদের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দুই নাবালক রাস্তায় সাইকেল চালাচ্ছিল। এমন সময় একটি বাইক তাদের মুখোমুখি চলে আসে। বাইকের সঙ্গে ধাক্কা এড়াতে তাদের মধ্যে একজন রাস্তার পাশের একটি গভীর নর্দমায় পড়ে যায়। এমন বিপজ্জনক পরিস্থিতিতে তাকে বাঁচাতে ছুটে আসেন সব্জিবিক্রেতা। এক মুহূর্তও দেরি না করে সাহায্যের হাত বাড়িয়ে দেন। জীবনের কথা না ভেবেই তিনি সেই কর্দমাক্ত, জলাশয়ে ঝাঁপিয়ে পড়েন এবং সাইকেলআরোহীকে টেনে তোলার চেষ্টা করেন। সেই কাদাগোলা জলে দু’জনেরই ডুবে যাওয়াটর উপক্রম হয়। তা সত্ত্বেও সব্জিবিক্রেতা হাল ছাড়েননি।

এক্স হ্যান্ডলে ‘নন্দিনী৮০৮’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সব্জি বিক্রেতার প্রশংসা করেছেন নেটাগরিকেরা। অপরিচিত এক শিশুর জীবন বাঁচাতে সবজি বিক্রেতার এগিয়ে আসার ঘটনা সত্যিই প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন নেটমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই। ‘‘শিশুটিকে বিপদে পড়তে দেখে তিনি এক মুহূর্তও দেরি না করে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এমন পরিস্থিতিতে অনেকেই ভয় পেয়ে যান বা কী করবেন বুঝতে পারেন না। কিন্তু ওই ব্যক্তি সাহস ও মানবিকতার পরিচয় দিয়েছেন।’’ মন্তব্য করেছেন এক নেটাগরিক। দ্বিতীয় জন লিখেছেন, ‘‘এই ভিডিয়োটি আবার প্রমাণ করল যে আজও এমন মানুষ আছেন যাঁরা অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসেন।’’

Accident

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy