Advertisement
E-Paper

দেদার চুরি ম্যানহোলের ঢাকনা, ঠেকাতে নাইলনের জাল বসছে পাকিস্তান জুড়ে! ভিডিয়ো দেখে হাসির ঝড় নেটপাড়ায়

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ম্যানহোলের ভিতরে উজ্জ্বল রঙের নাইলনের জাল বসিয়ে দিয়ে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেছে শাহবাজ় শরিফ সরকার। দেখতে বেশ কিছুটা অদ্ভুত লাগলেও প্রশাসনের যুক্তি, ম্যানহোলের ঢাকনা প্রায়শই চুরি, ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যাওয়ায় কর্তৃপক্ষ এই পদক্ষেপ করেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:২১

ছবি: সংগৃহীত।

দেদার চুরি যাচ্ছে ম্যানহোলের ঢাকনা। আবার কখনও তা ভেঙে গিয়ে বিপজ্জনক হয়ে উঠছে পথচারীদের জন্য। সারাই তো দূর অস্ত্, সমস্যা সমাধানে নাইলনের জাল লাগিয়ে দায় সারছে পাকিস্তান প্রশাসন। লোহার ঢাকনার পরিবর্তে পলকা জাল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ম্যানহোলের ফাঁকা গর্ত। সেই দৃশ্যের ভিডিয়ো নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ম্যানহোলের ভিতরে উজ্জ্বল রঙের নাইলনের জাল বসিয়ে দিয়ে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছে শাহবাজ় শরিফ সরকার। দেখতে বেশ কিছুটা অদ্ভুত লাগলেও প্রশাসনের যুক্তি, ম্যানহোলের ঢাকনা প্রায়শই চুরি হয়ে যাচ্ছে। মূলত এই কারণেই কর্তৃপক্ষ এই ‘অস্বাভাবিক’ পদক্ষেপ করেছেন। এক্স-এর এক পোস্টে পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ় শরিফ এই উদ্যোগটিকে নাগরিকদের, বিশেষ করে শিশুদের সুরক্ষার একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। ৪২ সেকেন্ডের ভিডিয়োটিতে দেখা গিয়েছে খোলা ম্যানহোলে রঙিন জালগুলো পেরেক দিয়ে আটকে দেওয়া হয়েছে। কয়েক জন নাগরিককে সেগুলোর ভিতরে ঢুকে জালগুলোর স্থায়িত্ব ও শক্তি পরীক্ষাও করতে দেখা গিয়েছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী পোস্টে লিখেছেন, “পঞ্জাব জুড়ে প্রত্যেক নাগরিক, বিশেষ করে আমাদের নিষ্পাপ শিশুদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য খোলা ম্যানহোলের ভিতরে নিরাপত্তা জাল স্থাপনের কাজ দ্রুতগতিতে চলছে।’’ সমস্ত জেলা প্রশাসন এবং পুরসংস্থাগুলোকে প্রতিটি রাস্তা, পাড়া এবং মূল সড়কগুলির ম্যানহোলের জন্য অবিলম্বে উন্নত মানের নিরাপত্তা জাল এবং টেকসই ব্যাবস্থা নেওয়ার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ছড়িয়ে পড়তেই তা নেটাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। বহু মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মজার মজার মন্তব্য জমা পড়েছে তাতে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘অনবদ্য সৃষ্টি। আপনি নিউটনকেও ছাড়িয়ে গিয়েছেন।’’ অন্য এক জনের মন্তব্য করেছেন, “আপনি স্পাইডার-ম্যানকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন না কেন? অন্তত জালটা আরও ভাল মানের হবে।”

Pakistan Punjab Manhole Cover

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy