Advertisement
E-Paper

রেলের চাদর চুরি করে গায়ে জড়িয়ে দিব্যি বুক ফুলিয়ে ঘুরছে তিন ‘চোর’! ক্যামেরাবন্দি হয়েও নেই হেলদোল

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি দোকানে দাঁড়িয়ে রয়েছেন তিন ব্যক্তি। তাঁদের তিন জনের গায়ে জড়ানো ভারতীয় রেলের চাদর। সেই ব্যক্তিদের লক্ষ করে ভিডিয়ো করছেন এক জন। সেই ভিডিয়োয় ধরা পড়েছে সাদা চাদরে স্পষ্ট লেখা রয়েছে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’ কথাটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৬ ১১:০২

ছবি: সংগৃহীত।

রেলের চাদর চুরি করার পরও লুকোছাপা নেই। সেই চাদর গায়ে দিয়েই দিব্যি সর্বসমক্ষে ঘুরে বেড়াতে দেখা গেল তিন ব্যক্তিকে। রেলের চাদর, তোয়ালে ব্যক্তিগত সম্পত্তি ভেবে অনেকেই তা ব্যাগে পুরে নিয়ে চলে আসেন। সেই সমস্ত ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যেও আসে। তেমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। সেখানে তিন ব্যক্তিকে রেলের সাদা রঙের চাদর গায়ে জড়িয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি দোকানে দাঁড়িয়ে রয়েছেন তিন ব্যক্তি। তাঁদের তিন জনের গায়ে জড়ানো ভারতীয় রেলের চাদর। সেই ব্যক্তিদের লক্ষ করে ভিডিয়ো করছেন এক জন। সেই ভিডিয়োয় ধরা পড়েছে সাদা চাদরে স্পষ্ট লেখা রয়েছে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’ কথাটি। ‘শিবম_ট্রাভেলস৬৩১১’ নামের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করে দাবি করেছে, ট্রেন থেকে বিছানার চাদর চুরি করা হয়েছে। ভিডিয়োটি করার সময় এক ব্যক্তিকে ক্যামেরার দিকে তাকাতেও দেখা গিয়েছে। তিনি স্পষ্টই বুঝতে পারছিলেন যে তাঁদের কীর্তির ভিডিয়ো করা হচ্ছে। তাতেও বিশেষ হেলদোল দেখা যায়নি তিন জনের কারও মধ্যেই। ফুটেজটি দেখে রেলওয়ের সম্পত্তি চুরি, যাত্রীদের নাগরিকবোধ এবং রেলের দেওয়া সুযোগ-সুবিধার অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ।

অনেকেই অভিযোগ করেছেন, রেলের পরিষেবা ব্যবহারের সময় যাত্রীদের দায়িত্বশীল আচরণ করা উচিত। একই সঙ্গে রেলের সম্পত্তি এ ভাবে নিয়ে যাওয়া হলে তা শুধু আর্থিক ক্ষতিই নয়, অন্য যাত্রীদের পরিষেবার উপরও প্রভাব ফেলতে পারে বলে মত দিয়েছেন নেটমাধ্যম ব্যবহারকারীদের অনেকে। আবার কেউ কেউ লিখেছেন, “এই ধরনের লোকের কোনও নাগরিকবোধ নেই।”

Rail

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy