Advertisement
E-Paper

জুতোর ‘পাহাড়ে’ হারিয়েছে পাদুকা, খুঁজে দিল চ্যাটজিপিটি! তরুণের বুদ্ধির তারিফ করল নেটপাড়া

জনাকীর্ণ এলাকায় শয়ে শয়ে জুতোর ভিড়। ভিডিয়োয় বলা হয়েছে ঘটনাটি উজ্জৈনের মহাকাল মন্দিরের। সেখানে হাজার হাজার ভক্তের জুতো মাঝে এক তরুণের জুতো হারিয়ে যায়। জুতোজোড়া খুঁজে পেতে বেশ বেগ পেতে হচ্ছিল তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৬ ১৭:১৫

ছবি: সংগৃহীত।

কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্তের ফলে আজকাল বহু সমস্যা কয়েক সেকেন্ডেই সমাধা করা সম্ভব হয়। জটিল অঙ্ক হোক বা বিশেষজ্ঞের পরামর্শ। সবেতেই মুশকিল আসান করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। তেমনই এক ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, জুতার স্তূপের মধ্যে হারানো জুতো খুঁজে বার করতে চ্যাটজিপিটির শরণাপন্ন হলেন এক তরুণ। কয়েকশো জোড়া জুতোর মাঝে পাদুকা হারিয়ে ফেলে তা খুঁজতে বেরিয়ে এআইয়ের দ্বারস্থ হন তিনি। ভিডিয়োটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সমাজমাধ্যমে প্রচারিত ভিডিয়োয় দেখা গিয়েছে, জনাকীর্ণ এলাকায় শয়ে শয়ে জুতোর ভিড়। ভিডিয়োয় বলা হয়েছে ঘটনাটি উজ্জৈনের মহাকাল মন্দিরের। সেখানে হাজার হাজার ভক্তের জুতো মাঝে এক তরুণের জুতো হারিয়ে যায়। জুতো জোড়া খুঁজে পেতে বেশ বেগ পেতে হচ্ছিল তাঁকে। নিজে খোঁজার পরিবর্তে চ্যাটজিপিটির সাহায্য নেন তিনি। জুতোর স্তূপের একটি ছবি তোলেন। তার পর নিজের জুতোর একটি ছবি পাঠান চ্যাটজিপিটিকে। তাঁর জুতো শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটটি ব্যবহার করেন। কিছু ক্ষণ পরেই, তিনি তাঁর জুতো খুঁজে পান।

ভিডিয়োটি ‘শুভাঙ্গবোরকার’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করতেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে সেটি। তরুণের বুদ্ধির তারিফ করে নেটাগরিকেরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন মন্তব্য বিভাগটি। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘চ্যাটজিপিটিকে এ ভাবে ব্যবহার করা যায় জানতাম না।’’ অন্য এক জন মজা করে বলেছেন, “এত কষ্ট করার কী দরকার ছিল, সবচেয়ে সুন্দর জোড়াটি বেছে নিয়ে চলে গেলেই হত।’’ তৃতীয় নেটাগরিকের মন্তব্য, ‘‘তরুণের কাণ্ড দেখে এআই এক কোনায় বসে কাঁদছে।’’

Ujjain ChatBot

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy