Advertisement
E-Paper

শান্ত ভাবে চোরের হাতে মোবাইল তুলে দিলেন তরুণী, তার আগে সারলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ! ভাইরাল ভিডিয়ো

জনশূন্য রাস্তায় তরুণীর মোবাইল ফোন ছিনতাই করতে এল এক সশস্ত্র চোর। কোনও প্রকার বাধা না দিয়ে শান্ত ভাবে ফোনটি চোরের হাতে তুলে দেন তিনি। তবে, তার আগে সেরে নেন এক গুরুত্বপূর্ণ কাজ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৬ ১০:২২

ছবি: এআই সহায়তায় তৈরি।

পথেঘাটে ছিনতাইবাজের মুখে পড়ে সর্বস্ব খুইয়েছেন কোনও ব্যক্তি, এমন ঘটনার কথা অনেক সময়ই জানা যায়। আর্থিক ক্ষতি তো হয়ই, এর ফলে অনেক সময় খারাপ লোকের হাতে পড়ে যায় জরুরি তথ্যও। বিশেষ করে যদি যায় সঙ্গে থাকা মুঠোফোনটি। কেননা, বর্তমান সময়ে দাঁড়িয়ে ফোনেই থাকে ব্যক্তিগত তথ্যের ভান্ডার। তবে, সম্প্রতি ফোন খোয়া যাওয়ার আগে এমন এক কাজ করলেন এক তরুণী, যার ভিডিয়ো দেখে হতবাক হয়েছেন নেটাগরিকেরা।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, এক সশস্ত্র চোর ফোন ছিনতাই করতে আসেন এক তরুণীর। তরুণী তাতে কোনও প্রকার বাধা দেননি। বরং শান্ত ভাবে ফোনটি চোরের হাতে তুলে দেন। তবে, তার আগে করেন এক কাজ। ফোনটি থেকে সমস্ত তথ্য একেবারে মুছে ফেলেন তিনি। এর ফলে তরুণীর অনলাইন লেনদেন বা ব্যক্তিগত ছবি, সব কিছুই ছিনতাইবাজের নাগালের বাইরে চলে যায়।

‘৬০সেক.ট্রেন্ডস’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথাকার তা জানা যায়নি ভিডিয়ো থেকে। ঘটনার পর তরুণী তাঁর ফোনটি উদ্ধারের কোনও চেষ্টা করেছেন কি না কিংবা পুলিশে অভিযোগ দায়ের করেছেন কি না, সে সম্পর্কে কিছুই জানা যায়নি। রাস্তায় থাকা সিসিটিভিতে ঘটনাটি ধরা পড়েছে।

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তরুণীর অসাধারণ উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিয়োটে অসংখ্য বার দেখা হয়েছে। বহু নেটাগরিক তাতে মন্তব্যও করেছেন। এক নেটাগরিক লিখেছেন, চোরটি তরুণীর কোনও ক্ষতি করেনি, এইটাই বাঁচোয়া।

Viral Story Instagram cctv footage

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy