Advertisement
E-Paper

গাড়ির উপরেই ভেঙে পড়ল দেওয়াল, আগুন নেবাতে গিয়ে প্রাণ হারালেন দুই দমকলকর্মী! প্রকাশ্যে ভিডিয়ো

একটি বৈদ্যুতিন যন্ত্রাংশ তৈরির কারখানায় আগুন লেগে একটি দেয়াল ও লোহার বিম হঠাৎ ধসে পড়ে। এর ফলে দু’জন দমকলকর্মী নিহত হন ও তিন জন আহত হয়েছেন। ঘটনাটি গ্রেটার নয়ডার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৬ ১৩:১৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গ্রেটার নয়ডার একটি বৈদ্যুতিন যন্ত্রাংশ তৈরির কারখানায় ঘটা অগ্নিকাণ্ডে দু’জন দমকলকর্মী নিহত ও তিন জন আহত হয়েছেন। সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পরই দমকলকর্মীরা সেখানে হাজির হন। খবর, দমকলের ৬টি গাড়ি উপস্থিত হয় সেখানে।

সংবাদ প্রতিবেদন অনুসারে, কারখানার ভিতরের একটি দেয়াল ও লোহার বিম হঠাৎ দমকলবাহিনীর একটি গাড়ির উপর ধসে পড়ে। এর ফলে পাঁচ দমকলকর্মী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ফায়ারম্যান রোহিত যাদব ও হেড কনস্টেবল ড্রাইভার তীর্থপাল সিংহ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গিয়েছে, আহত অন্য তিন দমকলকর্মী হেড কনস্টেবল ড্রাইভার রাজপাল সিংহ এবং ফায়ারম্যান মণীশ কুমার ও অমিত কুমার বর্তমানে বিপন্মুক্ত। তবে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন তাঁদের।

খবর, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলও উপস্থিত হয়। পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে। ‘এএনআইনিউজ়ইউপি’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োয় দমকলবাহিনীর সেই গাড়িটিকে একেবারে দুমড়ানো অবস্থায় দেখা গিয়েছে। হাজার হাজার বার দেখা হয়েছে সেটি । বহু নেটাগরিক তাতে মন্তব্য করেছেন। ভিডিয়োটি দেখে শিউরে উঠেছেন সকলে। নিহত দুই দমকলকর্মীর জন্য শোকপ্রকাশ করেছেন নেটাগরিকেরা। পাশাপাশি, আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন।

Greater Noida Uttar Pradesh Fire Fireman

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy