Advertisement
E-Paper

ইউক্রেনে তিন টনের সোভিয়েত যুগের ভয়ঙ্কর বোমা ফেলল রাশিয়া! নিমেষে ধ্বংস শহরের একাংশ, প্রকাশ্যে ভিডিয়ো

বোমাটি আঘাত হানার পর বিশাল বিস্ফোরণ ও ধ্বংসলীলার দৃশ্য দেখা গিয়েছে ভাইরাল সেই ভিডিয়োয়। বিশাল ওজনের এই বোমাটি শহরের উপরে আছড়ে পড়ার পর মেঘভাঙার মতো ঘন ধোঁয়া ঘিরে ধরে শহরটিকে। শহরের আকাশ জুড়ে আগুনের ঝলক ছড়িয়ে পড়তেও দেখা গিয়েছে ভিডিয়োয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৬ ১০:৫৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ইউক্রেন এ বার তিন টনের বোমা নিক্ষেপ করল রাশিয়া। ১৩ জুলাই ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের ওরিখোভ শহরে আছড়ে পড়ে বিশাল এই বোমাটি। সেই বিধ্বংসী হামলার একটি ফুটেজ প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। সেই প্রকাশিত ভিডিয়োর প্রাপ্ত তথ্য অনুযায়ী মস্কো থেকে ছোড়া এই বোমাটি তিন টন ওজনের এফএবি-৩০০০ গ্লাইড বোমা। সমাজমাধ্যমে সেই হামলার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

বোমাটি আঘাত হানার পর বিশাল বিস্ফোরণ ও ধ্বংসলীলার দৃশ্য দেখা গিয়েছে ভাইরাল সেই ভিডিয়োয়। বিশাল ওজনের এই বোমাটি শহরের উপরে আছড়ে পড়ার পর মেঘভাঙার মতো ঘন ধোঁয়া ঘিরে ধরে শহরটিকে। শহরের আকাশ জুড়ে আগুনের ঝলক ছড়িয়ে পড়তেও দেখা গিয়েছে ভিডিয়োয়। প্রায় ৪০ কিলোমিটার দূর থেকে একটি রুশ যুদ্ধবিমান থেকে বোমাটি নিক্ষেপ করা হয়। গাইডেড বোমাটিতে প্রায় ১.৪ থেকে ১.৫ টন বিস্ফোরক থাকে। রাশিয়ান সামরিক সূত্র দাবি করেছে যে, ওরিখোভের এই হামলায় ইউক্রেনীয় বাহিনীর অবস্থান লক্ষ্য করা হয়েছিল এবং এতে প্রায় ৪০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। তবে এই তথ্যটির কোনও সত্যতা পাওয়া যায়নি। তিন টনের এই দানবীয় বোমার মূল লক্ষ্যবস্তু ছিল ওরিখোভের সামরিক ও লজিস্টিক হাবগুলি। বোমার বিশাল বিস্ফোরণের কারণে ওই এলাকার বিস্তীর্ণ পরিকাঠামো সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে বলে সমাজমাধ্যমে বেশ কয়েকটি ভিডিয়োয় দাবি করা হয়েছে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘আল আরাবিয়া_ইএনজি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। বোমাবর্ষণের ভয়াবহতা দেখে প্রচুর প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটাগরিকেরা। বোমা নিক্ষেপের পর শহরটির অবস্থা দেখে রাশিয়ার বিরুদ্ধে সমালোচনাও ধেয়ে এসেছ মন্তব্য বিভাগে।

Moscow bomb Ukraine

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy