Advertisement
E-Paper

ব্যস্ত রাস্তায় হঠাৎ একদল ষাঁড়, স্কুটারে ধাক্কা দিয়ে তাতেই চড়ে বসল শিবের বাহন! ভিডিয়ো ভাইরাল

ষাঁড়ের ধাক্কায় উল্টে গেল স্কুটার। রাস্তায় পড়ে গেলেন আরোহীরা। স্কুটারেই চেপে বসল ষাঁড়টি। তার পর...

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৬ ১৩:২৬
Ox rams into scooter

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

তিন মাথার মোড়। ব্যস্ত রাস্তায় অনবরত ছুটে যাচ্ছে গাড়ি। আচমকাই দুর্ঘটনা। পাগলের মতো তেড়ে এল একটি ষাঁড়। তাকে তাড়া করে ছুটতে ছুটতে এল আরও তিনটি। অপর দিক থেকে ধেয়ে আসা একটি স্কুটারে সজোরে ধাক্কা। পড়ে গেলেন গাড়িটির দুই আরোহী। জানা গিয়েছে, উত্তর গোয়ার বার্দেজ় তালুকের অ্যাসোনোরা গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে, যার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ‘হেরাল্ডগোয়া’ নামের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) শেয়ার করা হয়েছে দুর্ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ, যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

খবরে প্রকাশ, সেন্ট ক্লারা হাই স্কুলের কাছে একটি ব্যস্ত রাস্তার মোড়ে ষাঁড়ের ধাক্কায় একটি চলন্ত স্কুটার উল্টে যায়। রাস্তায় পড়ে যান আরোহীরা। ষাঁড়টিকে তাড়া করে আসছিল আরও তিনটি ষাঁড়। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সংঘর্ষের পর ওই ষাঁড়টি স্কুটারের উপর গিয়ে বসে পড়ে। স্কুটারে এক ব্যক্তি এবং এক জন মহিলা ছিলেন। দু’জনেই গাড়িটির নীচে আটকে পড়ে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা দ্রুত ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। আহতদের টেনে বার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন তাঁরা।

ঘটনাটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই গোয়ার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো গবাদি পশু এবং ষাঁড়ের কারণে পথ নিরাপত্তা সংক্রান্ত ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা। তীব্র সমালোচনা করেছেন কেউ কেউ। মানুষ এবং পশু উভয়ের প্রাণহানির আশঙ্কাও করেছেন অনেকে।

bulls Accident Goa Ox

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy