Advertisement
E-Paper

‘এখানেই নিশ্চয়ই থামবেন না’! আমিরের তৃতীয় বিয়ে নিয়ে কুমন্তব্য অবসরপ্রাপ্ত সেনাকর্তার, ধিক্কার জানালেন নেটাগরিকেরা

তৃতীয় বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। সে প্রসঙ্গে শুভেচ্ছা জানানোর ছলে কটাক্ষ করলেন এক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। তাঁকে পাল্টা কটাক্ষ করলেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ১৭:০১

ছবি: সংগৃহীত।

রবিবার, ৫ জুলাই আইনি মতে বিয়ে সারলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। পাত্রী গৌরী স্প্র্যাট। গৌরীর সঙ্গে ২৫ বছরের পরিচয় তাঁর, এমনটাই জানিয়েছিলেন আমির। দু’বছর প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। নিজের ৬০ বছরের জন্মদিনে প্রেমিকার পরিচয় দিয়েছিলেন অভিনেতা। মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই নিকটজনদের উপস্থিতিতে একেবারে ঘরোয়া পরিসরে নতুন জীবন শুরু করলেন তিনি। তৃতীয় বার নতুন সঙ্গীর হাত ধরলেন বলিউড তারকা।

অভিনেতার বিয়েতে তাঁর আত্মীয়, বন্ধুরা তো বটেই, শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অগণিত অনুরাগীও। কিন্তু তাল কেটেছে এক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলের মন্তব্যে। শুভেচ্ছা জানানোর ছলে কটাক্ষ করেছেন তিনি। তিনি মন্তব্য করেছেন আমিরের তৃতীয় বিয়ে নিয়ে। এক্সের (সাবেক টুইটার) ‘লেফটেন্যান্টজেনারেলডিপিপাণ্ডে’ নামের হ্যান্ডল থেকে একটি পোস্ট শেয়ার করা হয়েছে।

সেখানে দেখা গিয়েছে, ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান খানের আমিরের উদ্দেশে করা শুভেচ্ছাবার্তাটি শেয়ার করেছেন ওই ব্যবহারকারী। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ক্যাপশন। লিখেছেন, “আমির ভাই, এই পবিত্র বিবাহের জন্য অভিনন্দন। এখানেই নিশ্চয়ই থামবেন না।” যদিও সেই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

শেয়ার করা পোস্টটি ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে নেটপাড়ায়। দু’হাজারের বেশি পছন্দচিহ্ন রয়েছে তাতে। বহু বার শেয়ারও করা হয়েছে সেটি। বহু নেটাগরিক মন্তব্য করেছেন। লেফটেন্যান্ট জেনারেলের এমন মন্তব্যের বিরোধিতা করেছেন প্রায় সকলে। অনেকেই মন্তব্যটিকে অসংবেদনশীল বলে বর্ণনা করেছেন। কারও ব্যক্তিগত জীবন নিয়ে এমন অযাচিত মতপ্রকাশ অনুচিত, এমন মতও রেখেছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, “সশস্ত্র বাহিনীতে উচ্চ পদে থাকা কোনও ব্যক্তির কাছ থেকে যে ধরনের শালীনতা আশা করা হয়, পোস্টটি তার পরিচয় দেয় না।” প্রাক্তন সেনাকর্তাকে সংযত হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

Aamir Khan Viral Story Gauri Spratt

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy