Advertisement
E-Paper

মুখ্যমন্ত্রীর কাছে আইফোনের বায়না! তরুণের আবদারে কী প্রতিক্রিয়া হিমন্তের? ভাইরাল ভিডিয়োয় হইচই

সম্প্রতি অসমের বর্তমান মুখ্যমন্ত্রীর এক অদ্ভুত অভিজ্ঞতার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। জনসভায় হিমন্ত বিশ্বশর্মার কাছে আইফোন চেয়ে বসেন এক তরুণ। এই ঘটনায় হিমন্ত যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তাতে হইচই পড়েছে নেটপাড়ায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ০৭:৫০
Silchar man asks Himanta Biswa Sarma for iPhone, video surfaces

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

একটি জনসভায় গিয়ে জনতার সঙ্গে কথোপকথনের সময় অদ্ভুত অভিজ্ঞতা হল অসমের বর্তমান মুখ্যমন্ত্রীর। তাঁর কাছে আইফোন চেয়ে বসেন এক তরুণ। আবদার শুনে তিনি যে ভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন তা মন জয় করে নিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। হিমন্ত বিশ্বশর্মাকে প্রশংসায় ভরিয়েছে নেটপাড়া।

সমাজমাধ্যমে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই ঘটনাটির ভিডিয়ো ভাগ করে নিয়েছেন হিমন্ত। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োয় দেখা গিয়েছে, জনতার ভিড়ের মাঝে দাঁড়িয়ে রয়েছেন হিমন্ত। আর তাঁর একেবারে মুখোমুখি হয়েছেন এক যুবক। আবদার জুড়েছেন, একটি আইফোন দিতে হবে তাঁকে। বায়না শুনে হিমন্ত কৌতুকের সুরে জিজ্ঞাসা করেন, পুরনো আইফোন চাই না কি নতুনটা? তখন ওই তরুণ আবার জানান, একটা আইফোন চান তিনি। হিমন্তের বুকে হাত রেখে বায়না করতে দেখা যায় তরুণকে।

ভিডিয়োর পরের অংশে দেখা গিয়েছে, হিমন্ত একটি চড় মারার ভঙ্গিতে হাত তোলেন। তবে সেটা একেবারেই মজার ছলে। যেন দুষ্টু ছেলেকে শাসন করছেন, এই ভঙ্গিতে। এর পর যেন তরুণের আবদার পূরণে রাজি হয়েছেন এই ভাবে আশ্বাস দেন, “ঠিক আছে, আমরা তোমাকে একটা আইফোন কিনে দেব। তুমি পাবেই।” এই কথা শুনে খুশি হয়ে হিমন্তের মাথায় হাত রাখেন ওই তরুণ। এর পর তরুণের কাঁধে আলতো চাপড় দিয়ে এগিয়ে যান হিমন্ত। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়।

ভিডিয়োটি লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। বহু নেটাগরিক তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। সকলের মন জয় করে নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। পাশাপাশি, তরুণের কাণ্ড দেখে হাসিতে ফেটে পড়েছে নেটপাড়া।

iphone

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy