Advertisement
E-Paper

সমাবর্তন অনুষ্ঠানে ‘বিশেষ সঙ্গী’কে সঙ্গে নিয়ে মঞ্চে হাজির তরুণ, চমকে গেলেন শিক্ষকেরা! ভাইরাল ভিডিয়ো

সমাবর্তন অনুষ্ঠানে ‘বিশেষ সঙ্গী’কে নিয়েই মঞ্চে উঠে পড়লেন তরুণ। শিক্ষকরা তরুণের কাণ্ড দেখে হকচকিয়ে গেলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৬ ১৮:০৮

ছবি: এআই সহায়তায় তৈরি।

সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়ারা সাধারণত কাছের মানুষদের সঙ্গে নিয়ে যান। মা-বাবার সামনে মঞ্চে উঠে শিক্ষক বা বিশিষ্ট ব্যক্তিদের হাত থেকে ডিগ্রি নেওয়ার অনুভূতিই আলাদা। সঙ্গে যাঁরা যান তাঁরা দর্শকের আসনেই বসে থাকেন। পড়ুয়ারা মঞ্চে উঠে ডিগ্রি নেন। তবে এক তরুণ তেমনটা করলেন না। সমাবর্তন অনুষ্ঠানে ‘বিশেষ সঙ্গী’কে নিয়েই মঞ্চে উঠে পড়লেন তিনি। শিক্ষকেরা তরুণের কাণ্ড দেখে হকচকিয়ে গেলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন শিক্ষকেরা। মঞ্চের কোণে সারি ধরে দাঁড়িয়ে রয়েছেন পড়ুয়ারা। চলছে সমাবর্তন অনুষ্ঠান। এক এক করে পড়ুয়াদের মঞ্চে ডেকে তাঁদের হাতে ডিগ্রি তুলে দেওয়া হচ্ছে। এক তরুণ মঞ্চে উঠলেন কাঁধে পোষ্য বিড়ালকে নিয়ে। তরুণের মতো বিড়ালটির পরনেও দেখা গেল সমাবর্তন অনুষ্ঠানের বিশেষ পোশাক। তরুণের কাঁধে দিব্যি বসে থাকল মার্জারটি। তরুণের সঙ্গে তাঁর পোষ্যকে দেখে অবাক হলেন শিক্ষকেরা। আনন্দও পেলেন। তরুণকে ডিগ্রি দেওয়ার সঙ্গে তাঁর পোষ্যকেও আদরে ভরালেন তাঁরা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘শাটআপনভল’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। ১০ লক্ষেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরেছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। তরুণের কাণ্ড দেখে মজা পেয়েছে নেটপাড়া।

Viral Video Graduation Ceremony cat

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy