Advertisement
E-Paper

শৌচাগার থেকে ভেসে এল কাচ ভাঙার শব্দ, দরজা খুলতেই চোখে পড়ল হাড়হিম করা দৃশ্য! ভাইরাল ভিডিয়ো

শৌচাগারে ঢুকে গেল বিশালাকার ভয়াল ‘অতিথি’। চালাল তাণ্ডব। মাথায় হাত পড়ল বাড়ির লোকজনের। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৬ ০৮:১১

ছবি: এআই সহায়তায় তৈরি।

ক্যাঙারুর দেশ অস্ট্রেলিয়া। আমাদের রাস্তাঘাটে যেমন কুকুর, গরু, বিড়াল প্রভৃতি প্রাণী ঘুরে বেড়াতে দেখা যায়, অস্ট্রেলিয়ার রাস্তায় তেমন ভাবেই ঘুরে বেড়ায় ক্যাঙারু। তবে ক্যাঙারু ছাড়াও সেই দেশে রয়েছে আরও নানা ভয়াল প্রাণীর আনাগোনা। এক ভাইরাল ভিডিয়োয় সেই দৃশ্যই ধরা পড়ল। শৌচাগারে ঢুকে গেল বিশালাকার ভয়াল সরীসৃপ। চালাল তাণ্ডব। মাথায় হাত পড়ল বাড়ির লোকজনের। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ মোবাইলের ক্যামেরা খুলে শৌচাগারের দরজা খুললেন। দরজা খুলতেই চোখে পড়ল ভাঙা কাচের টুকরো। মেঝের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাপ, চিরুনি-সহ বিভিন্ন জিনিস। সেগুলি দেখানোর পর তরুণ ক্যামেরা ঘোরালেন শৌচাগারে থাকা আয়নার দিকে। সেটির নীচে থাকা টেবিলের উপর দেখা গেল ভয়াল দৃশ্য। শ্যাম্পুর বোতলের পিছনে গুটলি পাকিয়ে বসে রয়েছে সাপ। যে-সে সাপ নয়। বৃহদাকৃতি অজগর (কার্পেট পাইথন) ঢুকে পড়েছে শৌচাগারের ভিতর। নিরাপদ আশ্রয় খুঁজে নিয়ে দিব্য বসে রয়েছে ভয়াল সরীসৃপটি। যেন এটা সাপটির নিজেরই বাড়ি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি অস্ট্রেলিয়ার কুইনস ল্যান্ডের উয়োমবাইয়ের একটি বাড়িতে ঘটেছে। সাপটিকে দেখামাত্র সেই বাড়ির লোকজন স্থানীয় এক সাপ উদ্ধারকারীকে খবর দেন। সেই ব্যক্তি এসে সাপটিকে উদ্ধার করে অন্যত্র ছেড়ে দেন। এই ঘটনায় কেউ কোনও ভাবে আঘাতপ্রাপ্ত হননি বলে জানতে পারা গিয়েছে।

‘এবিসিনিউজ়’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে সাড়ে তিন লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা ঘরে সাপের উৎপাত দেখে শঙ্কিত। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বাড়ির শৌচাগারে এমন দৃশ্য দেখলে আতঙ্কেই মরে যেতাম।’’

Viral Video Carpet Python Snake Viral Video Australia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy