নেপালে হাহাকার। বুধবার সকালে আসা হড়পা বানে নিমেষে ভেসে গিয়েছে ঘরবাড়ি, রাস্তা, হোটেল প্রভৃতি। লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৭০ জন মারা গিয়েছেন বলে খবর। নিখোঁজ বহু জন। সেই তালিকায় রয়েছেন বহু ভারতীয় পর্যটকও। ইতিমধ্যে সমাজমাধ্যমে নেপালের বিধ্বংসী রূপের বহু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে হড়পা বানের ভয়ঙ্কর রূপ। তেমনই এক ভিডিয়োয় দেখা গেল জলের স্রোতে ভেসে যাচ্ছে বোল্ডার। সেই ভিডিয়ো ঘিরে হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্রোতের সঙ্গে ছুটে চলেছে নদীর জল। কাদাগোলা জলের স্রোত দেখে আঁতকে উঠতে হয়। সেই জলের স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছে একটি বৃহদাকার বোল্ডার। জল যে ভাবে এগোচ্ছে, দৈত্যাকার বোল্ডারটিও সে ভাবে উল্টে-পাল্টে এগিয়ে চলেছে। তা দেখে বোঝা যাচ্ছে যে জলের গতি ঠিক কতটা ভয়ঙ্কর। একটা বৃহদাকার বোল্ডারকেও মাটি থেকে উপড়ে তুলে ভাসিয়ে নিয়ে চলেছে স্রোতস্বিনী। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘লুনাএক্সসিজে’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে তিন হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। ভিডিয়োটি দেখে অবাক নেটপাড়া। শঙ্কিতও বটে। নদীর স্রোত কতটা ভয়ঙ্কর হলে অত বড় একটা বোল্ডার জলের স্রোতের সঙ্গে ভাসতে পারে তা ভেবে উদ্বেগে নেটাগরিকেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ত্রাণ যেমন পাঠানো হচ্ছে, তেমনই আর্থিক সাহায্যও পাঠানো হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।
- বিপর্যস্ত নেপালকে সাহায্য করতে এগিয়ে আসছে অনেকেই। বিভিন্ন সংস্থা তো বটেই, ব্যক্তিবিশেষও সাহায্য পাঠাচ্ছেন নেপালে।
- হড়পা বানে বিপর্যস্ত নেপালে মৃতের সংখ্যা আরও বাড়ল। এখনও নিখোঁজ দেড় হাজারের বেশি মানুষ।
-
নিজের এক মাসের বেতন একটি পরিবারকে দেবেন মুখ্যমন্ত্রী! নেপালে নিখোঁজদের পরিজনকে সব রকম সহায়তারও আশ্বাস
-
চিনে নিরাপদ শিবিরে পশ্চিমবঙ্গের পর্যটকেরা? নেপালে হড়পা বানে নিখোঁজ ৩৭ জনের সন্ধানে নবান্নের দ্বারস্থ পরিবার
-
নিখোঁজদের পরিবারকে ডিএনএ নমুনা দিয়ে যেতে বলল কেন্দ্র! গভীর রাতে তিব্বতে ভূমিকম্প, কাঁপল নেপালও
-
হড়পা বানে ভেসে গিয়েছে খামার, ক্ষতিগ্রস্ত চাষজমি, সব হারিয়ে দিশাহারা নেপালের কৃষকেরা
-
নেপালের হড়পা বানে অনিশ্চিত চিনের স্বপ্নের প্রকল্প, রেলপথে নেপাল এবং তিব্বতকে আর জোড়া যাবে কি? সংশয়ে বেজিং