নেপালের ভয়াবহ হড়পা বানের তোড়ে ভেসে উত্তরপ্রদেশে চলে এল হাতি! নদী থেকে উঠল অনেক কষ্ট করে। তেমনটাই দাবি করে একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। তবে নেটাগরিকদের অনেকেরই দাবি, ঘটনাটি ভুয়ো। নেপাল থেকে এ রকম কোনও হাতির পাল জলে ভেসে উত্তরপ্রদেশে আসেনি। ভিডিয়োটি অন্য ঘটনার।
হড়পা বানে বিপর্যস্ত এভারেস্টের দেশ। চিন এবং নেপালের মধ্য দিয়ে প্রবাহিত লেন্দে নদীর তীর থেকে বিশাল আকারের কাদা এবং ধ্বংসস্তূপ খসে পড়ার ফলে এই ভয়াবহ হড়পা বানের সৃষ্টি হয়। তীব্র স্রোত ভোটেকোশী এবং ত্রিশূলী নদীর গতিপথের গ্রাম এবং শহরগুলোর ওপর আছড়ে পড়ে। বহু ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু এবং বিদ্যুৎকেন্দ্র ভেসে যায় নিমেষে। নেপাল এবং তিব্বতের হিমালয়-সংলগ্ন সীমান্ত অঞ্চলে সেই হড়পা বানে অন্তত ৩০০ জন নিহত হয়েছেন বলে খবর। ২৯১ বিদেশি-সহ অন্তত ৩৮৪ জন পর্যটকের কোনও খোঁজ মিলছে না। তাঁদের মধ্যে ১৪১ জন ভারতীয় (৩৭ অনাবাসী-সহ)।
আরও পড়ুন:
বুধবার নেপাল-তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে কাদা, জল এবং ধ্বংসস্তূপের এক বিধ্বংসী স্রোত বয়ে যায়, যা মৃত্যু ও ধ্বংসলীলার চিহ্ন রেখে গিয়েছে। জনবসতি, রাস্তাঘাট ও অন্যান্য অনেকে পরিকাঠামো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কাদা, ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলি।
এই ধ্বংসযজ্ঞের মধ্যেই সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যেখানে বন্য হাতির একটি দলকে বন্যার জলে টিকে থাকার জন্য সংগ্রাম করতে দেখা গিয়েছে। নেপাল-ভারত সীমান্তের কাছে বন্যাদুর্গত এলাকার বলে দাবি করা এই ভিডিয়োতে দেখা গিয়েছে, বেশ কয়েকটি হাতি জলের মধ্যে আটকে পড়েছে। জলের ওপর মাথা ভাসিয়ে রাখার এবং স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা করছে তারা। সমাজমাধ্যম এক্সে পোস্ট করা ওই ভিডিয়োয় এক ব্যক্তিকে বলতে শোনা যায় যে, হাতিগুলি নেপাল থেকে ভেসে উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার কৈলাশপুরী ব্যারেজ এলাকার দিকে এসেছে। জলে চার-পাঁচটি হাতি ছিল এবং উদ্ধারকারী দলগুলি তাদের নিরাপদে সরিয়ে আনার চেষ্টা করছিল বলেও বলতে শোনা যায় ওই ব্যক্তিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিয়োটি ভুয়ো। নেপালের হড়পা বানে ভেসে হাতির পালের উত্তরপ্রদেশে চলে আসার কোনও ঘটনা আদতে ঘটেনি। পুরো বিষয়টিই মিথ্যা। ভিডিয়োটি অন্য কোনও ঘটনার।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল ‘এলবুনি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনলাইনে উদ্বেগ সৃষ্টি করেছে ভিডিয়োটি। যদিও নেটাগরিকদের একাংশ দাবি করছেন, ভিডিয়োটি মিথ্যা। এর সঙ্গে বাস্তবের মিল নেই। নেপালের হড়পা বানের ঘটনার সঙ্গে ইচ্ছাকৃত ভাবে জুড়ে দেওয়া হয়েছে ভিডিয়োটি। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দানা বেঁধেছে বিতর্ক। ভুয়ো ভিডিয়ো শেয়ার করার জন্য ওই এক্স ব্যবহারকারীর নিন্দায় সরব হয়েছেন নেটাগরিকেরা। চাপের মুখে পড়ে ভিডিয়োটিও ওই এক্স হ্যান্ডল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ত্রাণ যেমন পাঠানো হচ্ছে, তেমনই আর্থিক সাহায্যও পাঠানো হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।
- বিপর্যস্ত নেপালকে সাহায্য করতে এগিয়ে আসছে অনেকেই। বিভিন্ন সংস্থা তো বটেই, ব্যক্তিবিশেষও সাহায্য পাঠাচ্ছেন নেপালে।
- হড়পা বানে বিপর্যস্ত নেপালে মৃতের সংখ্যা আরও বাড়ল। এখনও নিখোঁজ দেড় হাজারের বেশি মানুষ।
-
নিজের এক মাসের বেতন একটি পরিবারকে দেবেন মুখ্যমন্ত্রী! নেপালে নিখোঁজদের পরিজনকে সব রকম সহায়তারও আশ্বাস
-
চিনে নিরাপদ শিবিরে পশ্চিমবঙ্গের পর্যটকেরা? নেপালে হড়পা বানে নিখোঁজ ৩৭ জনের সন্ধানে নবান্নের দ্বারস্থ পরিবার
-
নিখোঁজদের পরিবারকে ডিএনএ নমুনা দিয়ে যেতে বলল কেন্দ্র! গভীর রাতে তিব্বতে ভূমিকম্প, কাঁপল নেপালও
-
হড়পা বানে ভেসে গিয়েছে খামার, ক্ষতিগ্রস্ত চাষজমি, সব হারিয়ে দিশাহারা নেপালের কৃষকেরা
-
নেপালের হড়পা বানে অনিশ্চিত চিনের স্বপ্নের প্রকল্প, রেলপথে নেপাল এবং তিব্বতকে আর জোড়া যাবে কি? সংশয়ে বেজিং