যেদিকে চোখ যাচ্ছে শুধুই ধ্বংসলীলা। তীব্র জলস্রোত ভাসিয়ে নিয়ে গিয়েছে বাড়িঘর। হড়পা বানে নিশ্চিহ্ন একের পর এক নেপালের গ্রাম। চারদিকে ঘন কাদা। কোথাও কোমর সমান, আবার কোথাও বুক সমান। তাতে আটকে পড়েছেন নেপাল-তিব্বত সীমান্তের গ্রামের বাসিন্দারা। বহু মানুষই কাদা ও আবর্জনার স্তূপে আটকে। তাঁদের উদ্ধার করতে অভিযান চালাচ্ছে নেপালের সেনাবাহিনী। দুর্গম স্থানগুলিতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। আবার কোথাও সেই কাদার মধ্যে নেমে পিঠে করে বাসিন্দাদের উদ্ধার করে আনছেন নেপালি সেনারা। সেই দৃশ্যের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কাদাভর্তি এলাকা থেকে উদ্ধার অভিযান চালাচ্ছেন সেনা জওয়ানেরা। গাড়ি বা অন্য কোনও যানবাহন পৌঁছোনোর উপায় নেই। বাধ্য হয়ে আটকে পড়া প্রৌঢ়কে কয়েক জন সেনা মিলে কাঁধে করে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসার চেষ্টা করছেন। কাদায় পা আটকে গিয়েছে তাঁদের। কোনও রকমে এক জন অন্য জনের কাঁধে ভর রেখে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছেন। ভিডিয়োর পরবর্তী অংশে দেখা গিয়েছে, নেপালি সেনারা কোমরসমান কাদা ঠেলছেন। ভেঙে পড়া বাড়িগুলির ভিতর থেকে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করতে নিজেদের জীবন বাজি রেখেছেন তাঁরা।
ভিডিয়োটি ‘পোখরেলউজ্জ্বল’ নামের এক এক্স ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। উল্লেখ্য, হড়পা বানে বহুতল, বাড়ি, ঘর, গাড়ি, সেতু ভেসে গিয়েছে। ভেসে গিয়েছেন বহু মানুষও। ২৯১ বিদেশি-সহ অন্তত ৩৮৪ জন পর্যটকের কোনও খোঁজ মিলছে না। তাঁদের মধ্যে ১৪১ জন ভারতীয় (৩৭ অনাবাসী-সহ)। নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ কলকাতারও ৩২ জন। নেপালের সংবাদমাধ্যমের একাংশের আশঙ্কা, আগামী ২৪ ঘণ্টায় মৃত ও নিখোঁজের তালিকা দীর্ঘতর হতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ত্রাণ যেমন পাঠানো হচ্ছে, তেমনই আর্থিক সাহায্যও পাঠানো হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে।
- বিপর্যস্ত নেপালকে সাহায্য করতে এগিয়ে আসছে অনেকেই। বিভিন্ন সংস্থা তো বটেই, ব্যক্তিবিশেষও সাহায্য পাঠাচ্ছেন নেপালে।
- হড়পা বানে বিপর্যস্ত নেপালে মৃতের সংখ্যা আরও বাড়ল। এখনও নিখোঁজ দেড় হাজারের বেশি মানুষ।
-
নিজের এক মাসের বেতন একটি পরিবারকে দেবেন মুখ্যমন্ত্রী! নেপালে নিখোঁজদের পরিজনকে সব রকম সহায়তারও আশ্বাস
-
চিনে নিরাপদ শিবিরে পশ্চিমবঙ্গের পর্যটকেরা? নেপালে হড়পা বানে নিখোঁজ ৩৭ জনের সন্ধানে নবান্নের দ্বারস্থ পরিবার
-
নিখোঁজদের পরিবারকে ডিএনএ নমুনা দিয়ে যেতে বলল কেন্দ্র! গভীর রাতে তিব্বতে ভূমিকম্প, কাঁপল নেপালও
-
হড়পা বানে ভেসে গিয়েছে খামার, ক্ষতিগ্রস্ত চাষজমি, সব হারিয়ে দিশাহারা নেপালের কৃষকেরা
-
নেপালের হড়পা বানে অনিশ্চিত চিনের স্বপ্নের প্রকল্প, রেলপথে নেপাল এবং তিব্বতকে আর জোড়া যাবে কি? সংশয়ে বেজিং