Advertisement
E-Paper

বৃষ্টিতে নতুন সেতুতে তৈরি হল বিশাল গর্ত! পাহাড়ি রাজ্যের ভিডিয়ো দেখে নির্মাণকার্য নিয়ে প্রশ্ন নেটাগরিকদের

সদ্যনির্মিত সেতুতেও যদি বৃষ্টির ফলে গর্ত সৃষ্টি হয় তা হলে সেটির মান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তেমনটাই হল দেহরাদূনে। রাতভর বৃষ্টির জেরে সেখানকার নবনির্মিত সেতুতে দেখা গেল বিশালাকার গর্ত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ১৩:২৫
massive crater

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সমতলে বৃষ্টি হলে যা না ক্ষয়ক্ষতি হয়, পাহাড়ি অঞ্চলে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়। এ ধারণা কমবেশি সকলেরই রয়েছে। কিন্তু সদ্যনির্মিত সেতুতেও যদি বৃষ্টির ফলে গর্ত সৃষ্টি হয় তা হলে সেটির মান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তেমনটাই হল দেহরাদূনে। রাতভর বৃষ্টির জেরে সেখানকার নবনির্মিত সেতুতে দেখা গেল বিশালাকার গর্ত। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেরাদুনে টন্স নদীর উপর নবনির্মিত সেতুতে দেখা গিয়েছে সেই বিশালাকার গর্ত। কিছু দিন আগেই সাধারণের জন্য খোলা হয়েছিল সেতুটি। কিন্তু তার মধ্যেই তাতে দেখা গেল দৈত্যাকার এক গর্ত। সেতুটি দেহরাদূনকে বিকাশনগর এবং হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গার সঙ্গে সংযোগ স্থাপনে সাহায্য করে। কিন্তু তাতে এমন গর্ত সৃষ্টি হওয়ায় অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষেরা। ব্যাহত হয়েছে যান চলাচল। এরই সঙ্গে সেতুর নির্মাণকার্য নিয়েও উঠছে প্রশ্ন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অঝোরে ঝরছে বর্ষা। তীব্র স্রোতের সঙ্গে বয়ে চলেছে নদীর জল। তার উপর থাকা সেতুতে মানুষের ঢল। সকলের চোখ আটকে রয়েছে সেতুর দিকে। বৃষ্টির কারণে তাতে দেখা গিয়েছে এক বৃহৎ আকৃতির গর্ত। নবনির্মিত সেতুতে সৃষ্টি হওয়া সেই গর্ত থেকে চোখ ফেরাতে পারছেন না স্থানীয়েরা। গর্তটির আকৃতি এতই বড় যে আস্ত চারচাকা তার মধ্যে ঢুকে যেতে পারে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘গজবকিদুনিয়া’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। নেটাগরিকেরা সেতুটির নির্মাণকার্য এবং ব্যবহৃত কাঁচামাল নিয়ে প্রশ্ন তুলেছেন।

Viral Video Viral Story Dehradun Heavy Rainfall Uttarakhand

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy