স্টেশন চত্বরে একদল তরুণ আড্ডা দিচ্ছেন। হয়তো কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। সকলে একসঙ্গে বসে কে কী খাবার নিয়ে এসেছে তা দেখছেন। সেই সময় এক তরুণ মোবাইলের বাক্স বার করলেন। সেটি খুলতেই চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। হকচকিয়ে গেলেন বাকি তরুণেরা। কী এমন ছিল তাতে? সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছেন। সকলে বাড়ি থেকে কিছু না কিছু খাবার রান্না করে নিয়ে এসেছেন। স্টেশন চত্বরে বসে কে কী খাবার নিয়ে এসেছেন সেটাই খুলে দেখা হচ্ছে। এমন সময় প্লাস্টিকের ভিতর থেকে বার করা হল একটি মোবাইলের বাক্স। কিন্তু সেটির ভিতর মোবাইল দেখা গেল না। উল্টে তার মধ্যে দেখা গেল তরকারি। বাড়িতে টিফিনবাক্স না থাকায় সেটিতে করেই তরকারি এনেছেন এক তরুণ। বন্ধুদের মধ্যে সেই বন্ধুকে নিয়ে হাসাহাসি পড়ে গেল। সেই বন্ধুও ব্যাপারটি মজার ছলেই নিলেন। নিজেও নিজের কাণ্ডে হেসে ফেললেন তরুণ। এর পর সকলে মিলে খাওয়া শুরু করলেন। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘আনন্দরাজ_ইউপি৫০’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রায় এক লক্ষ ১৭ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা মজার মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘তরুণের বুদ্ধি আছে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘দারুণ!’’