Advertisement
E-Paper

‘অনুমতি না নিয়ে সিগারেট ধরালেন যে!’ ক্যাবে ধূমপান করা নিয়ে বাধল বচসা, মাঝরাস্তায় যাত্রা বাতিল করলেন চালক!

ক্যাবে উঠে চালককে জিজ্ঞেস না করেই ধূমপান শুরু করলেন তরুণ। চালক বেজায় রেগে গেলেন। বেধে গেল ঝগড়া। তার পর যা হল তা সেই যাত্রী কল্পনাও করতে পারেননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৬ ১৮:০৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ক্যাবে বসে অনেকেই সিগারেট খান। এ ক্ষেত্রে কিছু মানুষ চালকের অনুমতি নিলেও, অনেকেই চালকের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেন না। এক তরুণ তেমনটাই করলেন। ক্যাবে উঠে চালককে জিজ্ঞাসা না করেই সিগারেট ধরিয়ে খাওয়া শুরু করলেন। চালক বেজায় রেগে গেলেন। বেধে গেল ঝগড়া। তার পর যা হল তা সেই যাত্রী কল্পনাও করতে পারেননি। সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্যাবের ভিতর যাত্রীর আসনে বসে রয়েছেন দুই যাত্রী। চালকের আসনে বসে ক্যাবচালক মোবাইলে রাস্তা দেখছেন। এক যাত্রী হঠাৎই একটা সিগারেট ধরিয়ে টানা শুরু করলেন। তা দেখে বেজায় চটে গেলেন ক্যাবচালক। তিনি যাত্রীকে প্রশ্ন করলেন যে, তাঁর গাড়িতে বসে অনুমতি না নিয়ে কেন সিগারেট ধরানো হল। সেই প্রশ্নের উত্তরে যাত্রী বলে উঠলেন, ট্যাক্সিতে বসে তো সিগারেট খাওয়াই যায়, এতে জিজ্ঞাসা করার কী আছে। এই কথা শুনে চালকের রাগ আরও বেড়ে গেল। ঝগড়া চলতে থাকল। চালক শেষে যাত্রা বাতিল করে দিলেন। রাস্তার মাঝেই দুই তরুণকে গাড়ি থেকে নামিয়ে দিলেন তিনি। টাকাও লাগবে না জানিয়ে দিলেন। সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘লক্ষ্যমেহতা০৮’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ৩০ লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। বহু নেটাগরিক চালকের সমর্থনে কথা বলেছেন।

Viral Video Viral Story App Cab App Cab Driver Cigarette smoking

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy