চলতি বর্ষায় বৃষ্টি যেন আর থামার নাম নিচ্ছে না। ভারতের বহু অংশ অতি বৃষ্টির কারণে জলমগ্ন। শৈশবে রাস্তায় জল জমলে বড়রা অনেক সময় মজা করে বলতেন নৌকা করে স্কুলে নিয়ে যাওয়া হবে, নৌকা করে অফিস যাব এ প্রকার নানা কথা। সেই মজাকে বাস্তবের রূপ দিলেন দিল্লির এক ব্যক্তি। কমলা রঙের লাইফবোট নিয়ে রাস্তার জমা জলে বেরোতে দেখা গেল তাঁকে। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি দিল্লির গ্রেটার কৈলাসে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জল থইথই রাস্তা। ঝিরিঝিরি বৃষ্টি পড়ে চলেছে। কাদামিশ্রিত হাঁটুজল পেরিয়ে হাতে ছাতা নিয়ে হেঁটে চলেছেন পথচারীরা। কিন্তু সকলের নজর আটকে থাকল অন্য দিকে। সেই জলে লাইফবোট নিয়ে ভেসে বেড়াতে দেখা গেল এক ব্যক্তিকে। লাইফবোটের উপর শুয়ে শুয়ে নোংরা জমা জলে ভেসে চলেছেন তিনি। হাতে রয়েছে নৌকা চালানো দাঁড়ও। এক তরুণ সেই লাইফবোটটিকে আবার ধাক্কাও দিয়ে দিলেন। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘শ্রী৪০৮৫’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রায় সাড়ে সাত হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্যের বন্যা হয়ে গিয়েছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এটা দেখাই বাকি ছিল।’’