Advertisement
E-Paper

চোখে-মুখে ভয় নেই, বাড়ির উঠোনে সাবান ঘষে সাপকে স্নান করাচ্ছে বালক! ভাইরাল ভিডিয়োয় আঁতকে উঠল নেটপাড়া

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কশিশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫২
Video shows a boy bathing a snake applying soap

ছবি: এক্স থেকে নেওয়া।

সিমেন্টের মেঝেতে শুয়ে আছে একটি সাপ! আর ভয়ঙ্কর সেই প্রাণীটিকে সাবান দিয়ে ঘষে ঘষে স্নান করাচ্ছে এক বালক। চোখে তার ভয়-ডরের লেশমাত্র নেই! তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট।

ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির উঠোনে একটি সাপের সঙ্গে মাটিতে বসে আছে এক বালক। তার পাশেই রাখা আছে জলভর্তি একটি বালতি। বালক সেই বালতি থেকে জল নিয়ে সাপটিকে স্নান করাচ্ছে। গায়ে সাবান ঘষে স্নানও করিয়ে দিচ্ছে ভয়ঙ্কর সরীসৃপটিকে। বালকের চোখে-মুখে ভয়ের লেশমাত্র নেই। তাকে দেখে মনে হচ্ছে যেন সাপটি তার বন্ধু। সাপটিও শান্ত হয়েই শুয়ে রয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘কশিশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার মজার মজার মন্তব্য করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভাই তুমি সাপের গায়ে জল ঢালছ আর আমার ভয় লাগছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সাপটিকে দেখে মনে হচ্ছে সে-ই কিছুটা শঙ্কিত। সাপটি নির্বিষ বলেও মনে হচ্ছে।’’

Snake Viral Video Viral Video bath

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy