Advertisement
E-Paper

বাড়ি থেকে বেরোতেই ঘাড়ে ঝাঁপ দিল সিংহ! যুবকের প্রাণ বাঁচাতে পাথর ছুড়লেন গ্রামবাসীরা, গুজরাতে ধুন্ধুমার

স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ব্যক্তির নাম কালুভাই বোগাভাই গামারা। তিনি গারজিয়া গ্রামেরই বাসিন্দা এবং মালধারি সম্প্রদায়ের মানুষ। সকালে বাড়ির কাছেই একটি সিংহ তাঁর ওপর হামলা চালায়। কালুভাইয়ের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে সিংহটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ১৬:১৯
Video shows lion attacks man in Gujarat’s Bhavnagar, villagers throw stones to save him

ছবি: এক্স থেকে নেওয়া।

বাড়ির কাছেই যুবকের উপর সিংহের হামলা। রক্তাক্ত যুবককে বাঁচাতে পর পর পাথর ছুড়লেন গ্রামবাসীরা। তার পর? সোমবার সকালে গুজরাতের ভাবনগর জেলার পালিতানা তালুকের গারজিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ব্যক্তির নাম কালুভাই বোগাভাই গামারা। তিনি গারজিয়া গ্রামেরই বাসিন্দা এবং মালধারি সম্প্রদায়ের মানুষ। সকালে বাড়ির কাছেই একটি সিংহ তাঁর ওপর হামলা চালায়। কালুভাইয়ের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে সিংহটি। তাঁকে মাটিতে ফেলে দেয় এবং থাবা দিয়ে পায়ে আঘাত করে। গুরুতর আহত হন তিনি। আক্রমণের সেই ভয়াবহ মুহূর্তগুলিই একটি ভিডিয়োয় ধরা পড়েছে। ৪৬ সেকেন্ডের ক্লিপটিতে দেখা গিয়েছে, সিংহটি কালুভাইকে মাটিতে চেপে ধরে রেখেছে। তিনি প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। এ সময় গ্রামবাসীদের চিৎকার করতে শোনা যায়। কেউ কেউ সিংহটিকে তাড়ানোর জন্য পাথর ছোড়েন এবং চিৎকার-চেঁচামেচি করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কিছু ক্ষণ পর সিংহটি নিজেই যুবককে ছেড়ে কাছের জঙ্গলের দিকে চলে যায়। আহত কালুভাইকে উদ্ধার করতে সক্ষম হন স্থানীয়েরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

জানা গিয়েছে, আহতকে দ্রুত পালিতানার মানসিংজি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। স্থানীয়দের মতে, শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন যুবক। এ ধরনের ঘটনা রোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়েরা।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দিলীপ ক্ষত্রিয়’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আশা করি সিংহটির আক্রমণের পর আহত ওই ব্যক্তি বেঁচে গিয়েছেন!!’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘মনে হচ্ছে যুবকের হাতটি কামড়ে ছিঁড়ে ফেলা হয়েছে। আশা করি তিনি বেঁচে যাবেন এবং এখন বিপন্মুক্ত আছেন।’’

Viral Video Gujarat Lion Attack animal video

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy