Advertisement
E-Paper

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, প্রাণ হাতে ছুট বাসিন্দাদের! কোলোম্বিয়ায় ভূমিকম্পের মুহূর্তের ভিডিয়ো ভাইরাল

বোগোটার পশ্চিমে স্যান হোসে দে পামার এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১০৭ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল ছিল। কম্পনমাত্রা ৭.৪।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৬ ১১:৪৯
Colombia Earthquake

ভেঙে পড়ার মুহূর্তে! ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দুলছে চারপাশ। তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাড়ি। ভাঙছে রাস্তা, গাছপালাও। ভূমিকম্পের ভয়ঙ্কর ছবি কোলোম্বিয়ায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবি এবং ভিডিয়োয় দেখা গিয়েছে, পশ্চিম কোলোম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের জেরে আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত বেশ কয়েকটি শহর মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভূমিকম্পের একাধিক ভিডিয়ো। ‘ডিজ়াস্টারনিউজ়’ নামের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এমন একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভূমিকম্পের জেরে দুলছে রাস্তা থেকে বাড়িঘর। তীব্র কম্পনের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল। প্রাণ হাতে নিয়ে ছুটোছুটি করছেন আশপাশের মানুষ। ওই বাড়িটির সামনে একটি গাছও ভেঙে পড়ল। বহুতল চাপা পড়ে প্রচুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

এখনও পর্যন্ত কোলোম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা শতাধিক। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ১৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সংখ্যাটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী বোগোটার পশ্চিমে স্যান হোসে দে পামার এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১০৭ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল ছিল। কম্পনমাত্রা ৭.৪।

খবরে প্রকাশ, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্যালি এবং পেরেইরা। এই শতকে দেশের সবচেয়ে বড় ভূমিকম্প বলেই দাবি করেছে সে দেশের ভূবিজ্ঞান দফতর। এই দুই শহরে মৃতের সংখ্যাও লাফিয়ে বাড়ছে।

Earthquake Viral Video Building Collapse

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy