দীর্ঘদিন ধরে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো তৈরি করে তা অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আটক দম্পতি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুর পঞ্চায়েতের ব্যাসপুর এলাকায়। পরে তাঁদের গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ।
সূত্রের খবর, ধৃত দম্পতি বহুদিন ধরে মোবাইল ক্যামেরায় নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো তৈরি করতেন। পরে সেই ভিডিয়ো নিষিদ্ধ ওয়েবসাইট বা প্ল্যাটফর্মে আপলোড করে উপার্জন শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ধরনের কাজের সঙ্গে জড়িয়ে ছিলেন ধৃত দম্পতি। বুধবার ওই দম্পতির বাড়ির সামনে জড়ো হন তাঁরা।
এলাকায় চঞ্চল্য সৃষ্টি হলে গোপালনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এর পর ওই দম্পতিকে আটক করে থানায় নিয়ে যায় তারা। পরে গ্রেফতারও করা হয়।