Advertisement
E-Paper

ছোট মেয়েকে মাসের পর মাস যৌন হেনস্থা বাবার, বড় মেয়ের অভিযোগে বারুইপুর থেকে গ্রেফতার করল পুলিশ

অভিযোগ, গত বছর ডিসেম্বরে অভিযুক্তের বড় মেয়ে শারীরিক নির্যাতনের শিকার হন। তিনি রাগে-ভয়ে বাড়ি ছেড়়ে চলে যান। ছোট মেয়ের অভিযোগ, বাবার দুর্ব্যবহারের কথা মাকে জানিয়ে সুরাহা হয়নি। তিনি সব জেনেও চুপ করে ছিলেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৭
Baruipur Rape Case

—প্রতিনিধিত্বমূলক ছবি।

১৩ বছরের মেয়েকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছেন বাবা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, বাবার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন বড় মেয়ে। তাঁর দাবি, যৌন হেনস্থার জন্য তিনি বাড়ি ছেড়েছেন। এখন বোনের সঙ্গে একই ব্যবহার করছেন বাবা। ওই অভিযোগের ভিত্তিতে বারুইপুর মহিলা থানার পুলিশ অভিযুক্তকে পাকড়াও করেছে।

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি পেশায় ফেরিওয়ালা। অভিযোগ, গত বছর ডিসেম্বরে অভিযুক্তের বড় মেয়ে শারীরিক নির্যাতনের শিকার হন। তিনি রাগে-ভয়ে বাড়ি ছেড়ে চলে যান। ছোট মেয়ের অভিযোগ, বাবার দুর্ব্যবহারের কথা মাকে জানিয়েও সুরাহা হয়নি। তিনি সব জেনেশুনেও চুপ করে থাকেন।

অন্য দিকে, বড় মেয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর ছোট মেয়েকে বাবা যৌন নির্যাতন করতে থাকেন বলে অভিযোগ। ‘নির্যাতিতা’র দাবি, গত কয়েক মাস ধরে এমনটা হয়েছে। সে জানায়, কাউকে বলার মতো পরিস্থিতি ছিল না। ফোনে দিদির সঙ্গে কথা হয় তার। তার পর দুই বোনই মাকে জানিয়েছিল। তার পরেও মা চুপ করে থেকেছেন।

ঘটনাক্রমে অভিযুক্তের বড় মেয়ে ১০০ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। তার ভিত্তিতে বারুইপুর মহিলা থানার পুলিশ কুলপি রোড থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। শনিবারই অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হচ্ছে।

Crime Baruipur POCSO Case

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy