Advertisement
E-Paper

মধ্যমগ্রামে হোটেলের দরজা ভেঙে ৩৮ বছরের যুবতীর দেহ উদ্ধার! ‘পলাতক’ ২৯ বছরের প্রেমিককে ধরল পুলিশ

মৃতার নাম রিনা রাম। বয়স ৩৮ বছর। উত্তর ২৪ পরগনার পাটুলি শিবতলা এলাকার বাসিন্দা তিনি। দিন তিনেক আগে মধ্যমগ্রামের একটি হোটেলে উঠেছিলেন বলে পুলিশ সূত্রে খবর।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৬ ১৯:১৮
কোনও এক ছুটিতে বেড়াতে গিয়ে ছবি তুলেছিলেন যুগল।

কোনও এক ছুটিতে বেড়াতে গিয়ে ছবি তুলেছিলেন যুগল। ছবি: সংগৃহীত।

হোটেলের ঘরের দরজা ভেঙে এক যুবতীর দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের ঘটনা। মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর প্রেমিককে আটক করেছে পুলিশ।

মৃতার নাম রিনা রাম। বয়স ৩৮ বছর। উত্তর ২৪ পরগনার পাটুলি শিবতলা এলাকার বাসিন্দা তিনি। দিন তিনেক আগে মধ্যমগ্রামের একটি হোটেলে উঠেছিলেন। মঙ্গলবার হোটেলের ১০১ নম্বর ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, প্রায়ই সেখানে থাকতেন রিনা। তাঁর সঙ্গে এক যুবকও সেখানে যেতেন।

পুলিশ সূত্রে খবর, রিনা বিবাহিতা। তবে দীর্ঘ দিন স্বামীর সঙ্গে যোগাযোগ নেই। স্বামী কলকাতায় থাকেন। একমাত্র কন্যার বিয়ে হয়ে গিয়েছে। সম্প্রতি বছর দশেকের ছোট স্থানীয় এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল রিনার। গত ১৮ জুলাই রিনা এবং তাঁর প্রেমিক হোটেলের ১০১ নম্বর ঘরেই ছিলেন। তবে সে দিনই প্রেমিক বেরিয়ে যান। গত দু’দিন হোটেলে একাই ছিলেন রিনা।

যুবতীর ওই সম্পর্কের কথা তাঁর পরিবারের লোকজন জানেন। তাঁদের বক্তব্য, সম্প্রতি দু’জনের মধ্যে গন্ডগোল চলছিল। কিছু দিন আগেও দু’জনের বচসা হয়েছে। মেয়ের মৃত্যুর জন্য তাঁর প্রেমিককেই দায়ী করছে পরিবার। ওই মর্মে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

হোটেলের এক কর্মী জানান, ১০১ নম্বর ঘরে যিনি উঠেছিলেন, সকালে তাঁকে বারংবার ডাকাডাকি করা হয়েছিল। কিন্তু সাড়া মেলেনি। খারাপ কিছু ঘটেছে, এই অনুমান করে পুলিশে খবর দেন তাঁরা। কিছুক্ষণ পর হোটেল পুলিশ উপস্থিত হয়। তারা ১০১ নম্বর ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে। দেখা যায়, ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে যুবতীর দেহ।

Hotel madhyamgram body recovery Crime

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy