E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

প্রতারণা চক্রের হদিস

চক্রের বিরুদ্ধে বর্ধমানের ভাতার ও খণ্ডঘোষ থানা এলাকায় অনলাইনের মাধ্যমে বেশ কয়েক জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মিলেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৯
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

ইটাহার থানার সাব ইনস্পেক্টরের নাম করে এক ব্যবসায়ীর থেকে অনলাইনে ২ লক্ষ ১০ হাজার টাকা তোলা নেওয়া হয় বলে অভিযোগ। তদন্তে উত্তর ২৪ পরগনায় প্রতারণা চক্রের হদিস মিলল।

পুলিশের দাবি, ওই ঘটনায় এক তরুণী-সহ ধৃত তিন জনকে জেরা করে ওই চক্রের বিরুদ্ধে বর্ধমানের ভাতার ও খণ্ডঘোষ থানা এলাকায় অনলাইনের মাধ্যমে বেশ কয়েক জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মিলেছে। তদন্তে জানা গিয়েছে, চক্রের সদস্যেরা ওই দুই থানা এলাকায় অনলাইন মোবাইল গেম, আধার কার্ড, প্যান কার্ডের নম্বর, বায়োমেট্রিক তথ্য, এটিএম কার্ডের নম্বর, ওটিপি-সহ নানা তথ্য হাতিয়ে প্রতারণা করেছে।

দু’দফায় পুলিশি হেফাজত শেষের পরে শুক্রবার উত্তর ২৪ পরগনার মোহনপুরের বড় কাঁঠালিয়ার বাসিন্দা সমরেশ মালাকার ও সৌভিক মল্লিককে রায়গঞ্জের মুখ্য বিচার বিভাগীয় আদালতে তোলে পুলিশ। আদালত তাদের ১৪ দিন জেল হেফাজত দেয়। ওই ঘটনায় অভিযুক্ত উত্তর ২৪ পরগনার টিটাগড়ের বাসিন্দা নয়নতারা দে নামে এক তরুণী এখনও পুলিশি হেফাজতে।

ইটাহারের বাসিন্দা অমিতকুমার কুণ্ডু নামে এক ব্যবসায়ী অভিযোগ দায়ের করেছিলেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
itahar Cyber Crime

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy