Advertisement
E-Paper

সীমান্তে পাচারে বাধা দেওয়ায় কর্তব্যরত বিএসএফকে মারধর, স্বরূপনগর থেকে গ্রেফতার তিন

বুধবার মধ্যরাতে সীমান্তবর্তী এলাকায় কয়েকজন ব্যক্তি রুপোর গয়না পাচার করার উদ্দেশ্যে জড়ো হন। সেই জমায়েত চোখে পড়ে কর্তব্যরত এক বিএসএফ জওয়ানের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০১:০৫
গ্রেফতার হওয়া অভিযুক্তরা।

গ্রেফতার হওয়া অভিযুক্তরা। নিজস্ব চিত্র ।

গয়নাপাচারে বাধা দেওয়ায় এক বিএসএফ জওয়ানকে মারধরের অভিযোগ উঠল কয়েকজন পাচারকারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের দোহরকন্দায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। পরে সীমান্তরক্ষীদের তৎপররতায় ইউসুফ দফাদার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে আরও দু’জনকে গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশ।

সূত্রের খবর, বুধবার মধ্যরাতে সীমান্তবর্তী এলাকায় কয়েকজন ব্যক্তি রুপোর গয়না পাচার করার উদ্দেশ্যে জড়ো হন। সেই জমায়েত চোখে পড়ে কর্তব্যরত এক বিএসএফ জওয়ানের। তিনি তাঁদের বাধা দিতে গেলে জওয়ানের উপর চড়াও হয়ে মারধর শুরু করা হয়। তাঁর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন পাচারকরীরা। এর পর আক্রান্ত বিএসএফ জওয়ানের চিৎকারে অন্যান্য বিএসএফ জওয়ান সেখানে উপস্থিত হলে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে ইউসুফকে ধরে ফেলেন বাকি জওয়ানরা। বাকিরা পালাতে সক্ষম হন।

পরবর্তীকালে ইউসুফকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই পাচারের ঘটনায় জড়িত আরও দুইজনকে গ্রেফতার করে পুলিশ। ইউসুফ-সহ বাকি দুই অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করে পুলিশ।

Basirhat swarupnagar Silver Jewellery BSF

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy