E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

সমাবর্তন-জট

২৪ ডিসেম্বর নির্দিষ্ট দিনে সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গিয়েছে। সমাবর্তনে কারা অতিথি হবেন, কেউ কি সাম্মানিক ডি-লিট পাবেন, কত জন ডিগ্রি পাবেন সব ঠিক করতে বিধি মেনে কোর্ট বৈঠক ও কর্ম সমিতির বৈঠক ডাকা দরকার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ০৭:১৩
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। — ফাইল চিত্র।

গত বছর পুজোর পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য দায়িত্ব নেওয়ার পরেই সমাবর্তনের পরিকল্পনা সারা হয়। ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়িকা হরমনপ্রীত সিংহকে সাম্মানিক ডি-লিটের বিষয়টি ঠিক হলেও তা আর কার্যকর করা যায়নি। এ বারও ২৪ ডিসেম্বর নির্দিষ্ট দিনে সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তা রয়ে গিয়েছে। সমাবর্তনে কারা অতিথি হবেন, কেউ কি সাম্মানিক ডি-লিট পাবেন, কত জন ডিগ্রি পাবেন সব ঠিক করতে বিধি মেনে কোর্ট বৈঠক ও কর্ম সমিতির বৈঠক ডাকা দরকার। বিষয়টি জানিয়ে রাজ‍্যপাল এবং উচ্চশিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। পালাবদলের পরে রীতিমতো বিরল যাদবপুরের কর্মসমিতির বৈঠক। এর অনুমতি পেতে বিকাশ ভবনের দিকে তাকিয়ে যাদবপুর কর্তৃপক্ষ। জুটাও এ বিষয়ে চিঠি লিখছে কর্তৃপক্ষকে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Jadavpur University

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy